Home আলোচিত পূজা চেরিকে নিয়ে নতুন মিশনে নামছেন শাকিব খান

পূজা চেরিকে নিয়ে নতুন মিশনে নামছেন শাকিব খান

0
83

গত রোজার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পায় আলোচিত সিনেমা ‘গলুই’। সেখানে প্রথমবার জুটি বাধেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান ও পূজা চেরি। প্রথম সিনেমাতেই দর্শকদের কাছে জনপ্রিয়তা পান এ জুটি। নতুন খবর হলো, ‘গলুই’য়ের পর ফের একসঙ্গে কাজ করতে যাচ্ছেন শাকিব খান ও পূজা।

নতুন সিনেমাটির নাম ‘মায়া’। এটির প্রযোজকও শাকিব খান। সিনেমাটির জন্য ২০২১-২২ অর্থবছরে ৬৫ লাখ টাকা অনুদান পেয়েছেন কিং খান।

‘মায়া’ পরিচালনা করবেন হিমেল আশরাফ। এই সিনেমায় পূজা চেরির সঙ্গে কাজ করার দেশের গণমাধ্যমকে নিশ্চিত করেছেন শাকিব খান নিজেই।

শাকিব খান জানিয়েছেন, ‘মায়া’ হবে বড় আয়োজনের সিনেমা। সরকারি অনুদানের সিনেমাগুলো সাধারণত স্বল্প পরিসরে নির্মিত হয়। সেই ধারণা পাল্টে দিতে চান শাকিব। তার ভাষ্য, “সরকার যে টাকাটা দেবে, সেটা দিয়ে আসলে আমার সিনেমাটি হবে না। ‘মায়া’র বাজেট অনেক বেশি। শুধু ভিএফএক্সেই লাগবে দেড় কোটি টাকা। সব মিলিয়ে ৪ কোটি ছাড়িয়ে যাবে বাজেট।”

জানা গেছে, ‘মায়া’ নামটি পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে। গল্প ও পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেবেন সংশ্লিষ্টরা। সিনেমাটির গল্প রচনা করেছেন ও চিত্রনাট্য লিখেছেন ফেরারী ফরহাদ। চলতি বছরের শেষ দিকে এর শুটিং হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here