Home দেশের খবর চট্টগ্রাম মুঠোফোনে প্রেম ও বিয়ে, গলায় ফাঁস নিয়ে কিশোরীর আত্মহত্যা

মুঠোফোনে প্রেম ও বিয়ে, গলায় ফাঁস নিয়ে কিশোরীর আত্মহত্যা

0
120

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কবিরহাট উপজেলায় স্বামীর সাথে মুঠোফোনে কথা শেষে গলায় ফাঁস দিয়ে এক কিশোরী আত্মহত্যা করেছে। তবে তাৎক্ষণিক পুলিশ ও নিহতের পরিবার আত্মহত্যার সুনির্দিষ্ট কোন কারণ জানাতে পারেনি।

নিহত জান্নাতুল নাঈম (১৯) সে উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের উপদ্দি লামছি গ্রামের মৃত মুজাহিদের মেয়ে।

শনিবার (১ জুলাই) সকাল ১০টার দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের উপদ্দি লামছি গ্রাম থেকে পুলিশ এ মরদেহ উদ্ধার করে। এর আগে, একই দিন রাত পৌনে ৮টার দিকে নিজ শয়ন কক্ষের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন ওই কিশোরী।

এসব তথ্য নিশ্চিত করে কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম বলেন, কিছু দিন আগে পরিবারের কাউকে না জানিয়ে মুঠোফোনে ওই কিশোরী ফেনীর এক ছেলেকে বিয়ে করেন। তার সঙ্গে প্রায় ফোনে কথা বলত। শুক্রবার সন্ধ্যার দিকে কথা বলার শেষে কাউকে কিছু না জানিয়ে বসত ঘরের শয়ন কক্ষে আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে নাঈম। ঘরের লোকজন তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

ওসি আরো জানায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় এনে রাখে। শনিবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here