Home আলোচিত বুয়েটে ভর্তির সুযোগ পেল আবরার ফাহাদের ছোট ভাই

বুয়েটে ভর্তির সুযোগ পেল আবরার ফাহাদের ছোট ভাই

0
92
abrar n234

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) চান্স পেয়েছে আবাসিক হলে নির্ম’মভাবে হ’ত্যার শিকার হওয়া আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফাইয়াজ।

বৃহস্পতিবার (৩০ জুন) রাত ৯টার পর বুয়েটের ওয়েবসাইটে ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করা হয় হয়। প্রকাশিত রেজাল্টে আবরার ফাইয়াজ ৪৫০ তম হয়ে যন্ত্রকৌশল বিভাগে চান্স পেয়েছে।

বুয়েটে ভর্তি হবেন কি না জানতে চাইলে আবরার ফাইয়াজ বলেন, বুয়েটে চান্স পেয়ে অনেক ভালো লাগছে। আমার ইচ্ছা আছে ভর্তি হওয়ার। তবে পরিবারের সঙ্গে কথা বলে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চাই।

ফাইয়াজের বাবা বরকত উল্লাহ রাতে মুঠোফোনে সংবাদমাধ্যমকে বলেন, গাজীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজিতে (আইইউটি) কম্পিউটার সায়েন্সে ফাইয়াজ ভর্তি রয়েছে। বুয়েটে ভর্তি করানো হবে কি না, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেননি।

আবরার ফাহাদ ছিলেন ফাইয়াজের একমাত্র ভাই। তাঁদের বাড়ি কুষ্টিয়া শহরে। বাবা বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকরি করেন, মা একটি কিন্ডারগার্টেনের শিক্ষক।

আবরার ফাহাদ বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিকস প্রকৌশল বিভাগের ছাত্র ছিলেন। ২০১৯ সালের ৬ অক্টোবর বুয়েটের শেরেবাংলা হল থেকে তাঁর লা শ উদ্ধার করা হয়। এ ঘটনায় আবরারের বাবা বাদী হয়ে চকবাজার থানায় হ’ত্যা মামলা করেন।

এ মামলায় ২০ জনকে মৃ’ত্যু দণ্ড এবং ৫ জনকে যাব’জ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দ’ণ্ডিতরা সবাই বুয়েটের ছাত্র ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here