Home আলোচিত তৃতীয় সংসারে তৃতীয় কন্যার মা হলেন ন্যান্সি

তৃতীয় সংসারে তৃতীয় কন্যার মা হলেন ন্যান্সি

0
151

তৃতীয় সংসারে তৃতীয় কন্যাসন্তানের মা হলেন জাতীয় চরচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গায়িকা নাজমুন মুনিরা ন্যান্সি।

বুধবার (২৯ জুন) বিকালে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ফুটফুটে এক কন্যাসন্তানের জন্ম দিয়েছেন এই কণ্ঠশিল্পী।

ন্যান্সির মা হওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী। তিনি জানান, বুধবার বিকাল সোয়া তিনটার দিকে সিজারের মাধ্যমে জন্ম নিয়েছে ন্যান্সির সন্তান। বর্তমানে মা ও মেয়ে সুস্থ আছে।

গত বছরের আগস্টের শেষ সপ্তাহে পারিবারিক আয়োজনে গীতিকার মহসিন মেহেদীকে বিয়ে করেন গায়িকা ন্যান্সি। এটি তার তৃতীয় বিয়ে। ঠিক ১০ মাসের মাথায় এই দম্পতির সংসারে এলো প্রথম সন্তান। তবে নবজাতকের নাম রাখা হয়েছে কী হয়নি, তা এখনো জানা যায়নি।

২০০৬ সালে ন্যান্সি প্রথমে আবু সাঈদ সৌরভ নামে এক ব্যবসায়ীকে বিয়ে করেন। ২০১২ সালের ২৪ মে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। সেই সংসারে ন্যান্সির এক মেয়ে, নাম রোদেলা। ২০১৩ সালের ৪ মার্চ নাজিমুজ্জামান জায়েদ নামে আরেক ব্যবসায়ীকে বিয়ে করেন গায়িকা।

এই সংসার ভাঙে গত বছরের এপ্রিলে। সেখানেও ন্যান্সির এক মেয়ে, নাম নায়লা। দ্বিতীয় সংসার ভাঙার চার মাসের মাথায় ন্যান্সি বিয়ে করেন গীতিকার মহসিন মেহেদীকে।

মহসিন মেহেদী বর্তমানে দেশের অন্যতম একটি শীর্ষস্থানীয় অডিও প্রযোজনা প্রতিষ্ঠানের কর্তাব্যক্তি। এটি ন্যান্সি-মহসিন দম্পতির প্রথম সন্তান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here