সেরা অভিনেত্রীর পুরস্কার জিতলেন দীঘি

বাংলাদেশ ইন্টারন্যাশনাল ফেম অ্যাওয়ার্ড (বাইফা) ২০২২-এর ওয়েব ফিল্মের সেরা অভিনেত্রীর ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে প্রার্থনা ফারদিন দীঘি।

‘শেষ চিঠি’ ওয়েব ফিল্ম দিয়ে অভিষেক হয় ওটিটি প্ল্যাটফর্মে। আর এই ওয়েব ফিল্মে অসাধারণ অভিনয় করে দর্শক মন জয় করেছে দীঘি। পেলেন পুরস্কারও।

এবারই প্রথম ওটিটি প্ল্যাটফর্মে কাজ করেছেন। আর প্রথম কাজের পুরস্কার জিতে নিয়েছেন।

এই বিষয়ে দীঘি বলেন, আমি ওটিটি প্ল্যাটফর্মের ফ্যান। কম বেশি সব দেশের ওটিটির কাজ আমি দেখি। আমার কাছে যখন ওটিটির কাজের প্রস্তাব আসে এবং কাজ করি। আমি অনেক এক্সাইটেড ছিলাম কাজ করা নিয়ে। আমার কাজটা ভালো লেগেছে সবার এবং ডেব্যু হওয়ার পরেই আমার কাজের জন্য স্বীকৃতি পেয়েছি।

তিনি বলেন, আমি এটা নিয়ে অনেক খুশি। এই পুরস্কার শুধু আমার না। এটা আমার পরিবারের এবং আমার ‘শেষ চিঠি’ টিমের সবার।

বর্তমানে দীঘির হাতে বেশকিছু ওটিটির কাজ রয়েছে। এ ছাড়া সিনেমার কথা হচ্ছে বলে জানিয়েছেন এই অভিনেত্রী। চলতি সপ্তাহের ‘শ্রাবণ জ্যোৎস্না’ সিনেমার কাজে ফিরবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *