Home বিনোদন পুত্রবধূকে ৫ ওয়াক্ত নামাজ পড়ার উপদেশ ওমর সানীর

পুত্রবধূকে ৫ ওয়াক্ত নামাজ পড়ার উপদেশ ওমর সানীর

0
170
ফাইল ফটো

ঢাকাই সিনেমার চিত্রনায়ক জায়েদ খানকে ঘিরে ভাঙনের মুখে পড়েছিল ওমর সানী-মৌসুমীর সংসার। অবশেষে পরিবারে শান্তি ফিরেছে তারকা দম্পতির ঘরে। দুই সন্তান ও ছেলের বউকে নিয়ে বেশ সুখেই দিন কাটছে বলে জানিয়েছেন ওমর সানী।

এদিকে আজ আজ পুত্রবধূ সাদিয়া রহমান আয়েশার জন্মদিন। পারিবারিকভাবে ওমর সানীতে এখন বেশ খোশ মেজাজে আছেন তা পূত্রবধুকে জন্মদিনের শুভ কামান জানানো স্ট্যাটাসেও বুঝা গেলো। জন্মদিনে পুত্রবধুকে ভালোবাসায় ভাসিয়েছেন, পরামর্শ দিয়েছেন ধর্মে মন দিতে।

ফেসবুক স্ট্যাটাসে ওমর সানী লিখেছেন, ‘আয়েশা আমার বউমা, আমার আরেকটি বাচ্চা। আলহামদুলিল্লাহ, তোমার মতো একটি মেয়ে আমার ছেলের বউ হিসেবে পেয়েছি। মা আজকে তোমার জন্মদিন, আজকে আমার চাওয়া পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা, স্বামীকে পড়াবা। আমাদের সংসার আগলে রাখবে, শত প্রতিকূলতার মাঝে আমার মায়ের ভূমিকায় অবতীর্ণ হবা।’

ওমর সানী-মৌসুমীর ছেলে ফারদীন এহসান স্বাধীন গেল বছরের ২৬ মার্চ ঘর বাঁধেন কানাডা প্রবাসী কুমিল্লার মেয়ে সাদিয়া রহমান আয়েশার সঙ্গে।

ঢাকাই সিনেমার আরেক নায়ক জায়েদ খানকে ঘিরে ভাঙনের মুখে পড়েছিল সানী-মৌসুমীর সংসার। অবশেষে পরিবারে শান্তি ফিরেছে ওমর সানী ও মৌসুমী দম্পতির ঘরে। দুই সন্তান ও ছেলের বউকে নিয়ে বেশ সুখেই দিন কাটছে ওমর সানীর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here