বিয়ের মাত্র আড়াই মাস। এরই মধ্যে মা হচ্ছেন বলে সুখবর দিয়েছেন আলিয়া ভাট। সোমবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমেএ সুখবর দেন আলিয়া ভাট। ইনস্টাগ্রামে একাধিক ছবি শেয়ার দিয়ে আলিয়া ক্যাপশন জুড়েছেন, শিগগিরই আমাদের সন্তান আসছে!
বলিউড অভিনেত্রী আলিা ভাটের এই সুখবর মেনে নিতে পারছেন না ঢালিউড নায়িকা মাহিয়া মাহি। ফেসবুক পেজে আলিয়া ভাটের মা হওয়ার খবর শুনে মাহি লিখেছেন, ‘আলিয়া, আমি ঈর্ষান্বিত’।
মাহির এমন বার্তা আরও গভীর করেছেন আরেক চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। মন্তব্য করেছেন, ‘তোর শিগগিরই হবে।’ কিন্তু এই মন্তব্যের বিপরীতে মাহি লিখেছেন, ‘এই জন্যই আমি ঈর্ষান্বিত। কারণ, আমার হবে না।’
মাহির এমন প্রতিউত্তর দেখে ভক্তদের মনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। মাহি সত্যিই মা হতে পারবেন না নাকি মজার ছলে এমন কথা বলেছেন, তা বুঝতে পারছে না কেউ।
প্রসঙ্গত, মাহিয়া মাহি বর্তমানে সংসার করছেন গাজীপুরের ব্যবসায়ী-রাজনৈতিক রাকিব সরকারের সঙ্গে। গত বছরের সেপ্টেম্বরে তারা বিয়ে করেছিলেন। নতুন সংসারে প্রায় দশ মাস হয়ে গেলেও এখনো সন্তান বিষয়ে কোনো সুখবর দেননি এ দম্পতি।
এর আগে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেছিলেন মাহি। সেই সংসার টিকেছিল প্রায় পাঁচ বছর। ওই সংসারেও কোনো সন্তান গ্রহণ করেননি নায়িকা।
