Home আলোচিত কুড়িগ্রামে নৌকায় ঘুরে ঘুরে ত্রাণ দিচ্ছেন ব্যবসায়ী মেহেদী হাসান

কুড়িগ্রামে নৌকায় ঘুরে ঘুরে ত্রাণ দিচ্ছেন ব্যবসায়ী মেহেদী হাসান

0
73

নিজস্ব প্রতিবেদক, নজর২৪: বন্যা দুর্গতদের ত্রাণ সহায়তা দিতে কুড়িগ্রাম গিয়েছেন আন্তর্জাতিক কোল এনার্জি কোম্পানি জেএইচএম ইন্টারন্যাশনাল বাংলাদেশের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) মেহেদী হাসান বিপ্লব।

ব্যক্তিগত অর্থায়নে জেলার অন্তত ১০ হাজার বানভাসি মানুষকে খাদ্য সহায়তা দেবেন তিনি। ইতিমধ্যে প্রথম দফায় ২ হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ শুরু করেছেন তিনি।

পূর্ব ঘোষণা অনুযায়ী আজ মঙ্গলবার (২৮ জুন) সকাল থেকে কুড়িগ্রামের উলিপুর উপজেলার চর যাত্রাপুর, বেগমগঞ্জ, পোরার চর ও ঝুমকার চরে নৌকায় ঘুরে ঘুরে বানভাসী মানুষের কাছে ত্রাণ পৌঁছে দেওয়া হচ্ছে।

মানবতার ফেরিওয়ালা খ্যাত ব্যবসায়ী মেহেদী হাসান বিপ্লব মুঠোফোনে নজর২৪কে জানান, কুড়িগ্রাম জেলায় ১০ হাজার মানুষকে ত্রাণ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। প্রথম দফায় আজ এবং কাল দুইদিনে ২ হাজার অসহায় পরিবারের মাঝে এই ত্রাণ বিতরণ চলবে। বাকি ৮ হাজার অন্য উপজেলায় পর্যায়ক্রমে দেওয়া হবে।

তিনি বলেন, ঢাকা থেকে শুনেছি কুড়িগ্রামের মানুষ বন্যায় পানিবন্দি হয়ে মানবেতন জীবনযাপন করছে। পরে আমি নিজেই গতরাতে ত্রাণ নিয়ে একটি টিমসহ ছুটে এসেছি। এখানে আসার পর ভয়াবহ পরিস্থিত দেখতে পাচ্ছি। বন্যায় মানুষ দিশেহারা।

মেহেদী হাসান বিপ্লব বলেন, ঢাকায় ফিরে শিগগিরই বানভাসী এলাকায় একাধিক মেডিকেল টিম পাঠানো হবে। এছাড়া এখানে অনেকের সঙ্গে কথা বলেছি তাদের ঘর, টিউবয়েল ও টয়লেটের ব্যবস্থা করব। পাশাপাশি বিভিন্ন এলাকার অতিদরিদ্র কয়েকজন শিক্ষিত বেকার ছেলেকে চাকরি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

এসময় দেশের বিত্তবান মানুষদের প্রতি বানভাসি মানুষের পাশে দাঁড়াতে উদাত্ত আহ্বান জানান তিনি।

এর আগে গত ২১ জুন দিনভর সিলেট, সুনামগঞ্জে বন্যাদুর্গত প্রায় এক হাজার পরিবারের মাঝে খাদ্যসামগী বিতরণ করেন তরুণ ব্যবসায়ী মেহেদী হাসান বিপ্লব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here