Home আলোচিত অবশেষে স্বপ্নপূরণ শাকিব খানের, পেলেন গ্রিন কার্ড

অবশেষে স্বপ্নপূরণ শাকিব খানের, পেলেন গ্রিন কার্ড

0
200

টানা সাত মাস। দেশ ছেড়ে একটানা এতদিন কোথাও থাকেননি ঢালিউড সুপারস্টার শাকিব খান। এই দীর্ঘ প্রবাস জীবন একটি বিশেষ উদ্দেশ্যে। সেটা যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড। অবশেষে সেই স্বপ্ন পূরণ হয়েছে শাকিবের। হাতে পেয়েছেন বাইডেনের দেশে স্থায়ীভাবে বসবাসের অনুমতি।

বিষয়টি নিশ্চিত করেছেন আমেরিকা প্রবাসী শাকিবের ঘনিষ্ঠ দুইজন।

এরমধ্যে একজন জানান, নিয়ম অনুযায়ী শাকিব খান গ্রিন কার্ড আগেই পেয়েছেন। আমেরিকায় টানা তার ছয় মাস থাকার বিষয়টিও পূরণ হয়েছে। সবশেষ প্রিন্ট আকারে যে কার্ডটি আসার কথা, সেটিও তিনি পেয়েছেন।

অন্যদিকে, আরেকজন জানান, আগামী জুলাইয়ের ৬ তারিখ আমেরিকা ছাড়বেন শাকিব। আসবেন দেশে। ঢাকায় পৌঁছাবেন ৮ তারিখ।

ইতোমধ্যে আমেরিকাতে হবে নতুন ছবি ‘রাজকুমার’। জানা যায়, এ সিনেমার জন্য আবারও দ্রুততম সময়ে দেশটিতে ফিরে যেতে হবে তাকে।

উল্লেখ্য, গত ২৮ মার্চ শাকিবের জন্মদিনে নিউ ইয়র্কের ওয়ার্ল্ড ফেয়ার ম্যারিনা কনভেনশন হয় ‘রাজকুমার’ ছবির মহরত। শাকিবের বিপরীতে দেখা যাবে মার্কিন মঞ্চশিল্পী কোর্টনি কফিকে। জুলাইয়ের শেষে এর কাজ শুরু হওয়ার কথা।

নায়কের এসকে ফিল্মসের সঙ্গে এর সহযোগী প্রযোজক হিসেবে আছেন আমেরিকা প্রবাসী জাকারিয়া মাসুদ ও কাজী রিটন। ছবিটি পরিচালনা করছেন হিমেল আশরাফ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here