Home আলোচিত জন্মের ২ মাস পর ছেলের নাম জানালেন সিয়াম

জন্মের ২ মাস পর ছেলের নাম জানালেন সিয়াম

0
213

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ চলতি বছরেই বাবা হয়েছেন। গত ২৬ এপ্রিল রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দেন সিয়ামপত্নী অবন্তী।

রোববার (২৬ জুন) ছেলের বয়স দুই মাস পূর্ণ হয়েছে। এ উপলক্ষে সপরিবারে তোলা একটি ছবি পোস্ট করে পিতৃত্বের উচ্ছ্বাস প্রকাশ করেছেন সিয়াম। পাশাপাশি ছেলের নামও জানিয়েছেন তিনি।

ক্যাপশনে সিয়াম লিখেছেন, ‘অভিভাবকত্বের দুই মাস। জোরাইজ আহমেদ জায়ানের সুখী বাবা-মা।’

ছবিতে দেখা যাচ্ছে, ছেলে জায়ানকে কোলে নিয়ে তার দিকে তাকিয়ে আছেন সিয়াম। তাকে পেছন থেকে জড়িয়ে ধরে রেখেছেন অবন্তী। বাবার কোলে থাকলেও জায়ানের দৃষ্টি মায়ের দিকেই। ছেলের সঙ্গে মিলিয়ে নায়ক পরেছেন সাদা শার্ট, অবন্তীর পরনে লাল শাড়ি।

এর আগেও বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ায় ছেলের ছবি পোস্ট করেছেন সিয়াম। তবে প্রতিটি ছবিতেই জায়ানের মুখে স্টিকার লাগিয়ে আপলোড করতে দেখা গেছে নায়ককে। আর যে দু-একটিতে স্টিকার লাগাননি, সেগুলোতে হাত দিয়ে ছেলের মুখ ঢেকে রাখতে দেখা গেছে। বলা চলে, ছেলেকে বেশ আড়ালেই রেখেছিলেন নায়কের পরিবার।

এবারই প্রথম ছেলের এক ঝলক দেখালেন এ দম্পতি। এতে পুরো চেহারা দেখা না গেলেও এক পাশ দেখেই তৃপ্ত হচ্ছে সিয়ামের অনুরাগীরা। তার সেই পোস্টের কমেন্টে ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন।

ছেলের জন্মের পরদিন (২৭ এপ্রিল) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের (কেআইবি) হলরুমে গত ঈদের সিনেমা ‘শান’-এর মিট দ্য প্রেসে এসে সিয়াম জানিয়েছিলেন, ‘এখন ছেলের নাম বলার অনুমতি আমার নেই। পরিবার থেকে অনুমতি মেলেনি। তবে আমি আপনাদের সবাইকে মিষ্টিমুখ করিয়ে সন্তানের নাম জানাব।’ অবশেষে ছেলের নাম বলার অনুমতি পেয়েছেন সিয়াম।

উল্লেখ্য, দীর্ঘদিনের ভালোবাসার মানুষ শাম্মা রুশাফি অবন্তীকে ২০১৮ সালে বিয়ে করেন সিয়াম। এরপর গত বছরের ডিসেম্বরের শেষ দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে বাবা হতে যাওয়ার খবর জানিয়েছিলেন এই চিত্রনায়ক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here