Home বিনোদন ছেলের জন্য সবার কাছে দোয়া চাইলেন অভিনেতা অপূর্ব

ছেলের জন্য সবার কাছে দোয়া চাইলেন অভিনেতা অপূর্ব

0
175

ঘড়ির কাঁটা ১২টা স্পর্শ করতেই বাবা পা রেখেছেন ৩৭ বছরে আর ছেলে ৯ বছরে। বলছিলাম দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে দাপুটে ক্যারিয়ার পার করা জিয়াউল ফারুক অপূর্ব ও তার ছেলে জায়ান ফারুক আয়াশের কথা। একই দিনে পিতা-পুত্রের বয়স বাড়ার কারণ; ২০১৪ সালে নিজের জন্মদিনেই বাবা হয়েছিলেন অপূর্ব।

সেকারণেই ২০১৪ সালের জন্মদিনকে জীবনের সেরা জন্মদিন আর আয়াশকে জন্মদিনের সেরা উপহার বলে মনে করেন এই অভিনেতা।

অপূর্ব বলেন, ‘এটা আসলেই অন্যরকম আনন্দের ঘটনা। বাবা-ছেলের জন্মদিন একই দিনে— ভাবতে দারুণ লাগে।’

তিনি আরও বলেন, ‘আমার ছেলে আয়াশের সঙ্গে “বিনি সুতোর টান” নাটকে অভিনয়ও করেছিলাম। ছেলের সঙ্গে করা নাটকটি ব্যাপক সাড়া ফেলেছিল। ওই নাটকে আমরা বাবা ও ছেলের ভূমিকায় অভিনয় করেছিলাম।’

‘আজ বিশেষ দিনে সন্তানের জন্য সবার ভালোবাসা ও দোয়া চাই,’ যোগ করেন ‘বড় ছেলে’-খ্যাত অভিনেতা।

ছেলের জন্মদিনে নিজের ফেসবুকে বাবা-ছেলের সুন্দর ২টি ছবি পোস্ট করে অপূর্ব লিখেছেন, ‘শুভ জন্মদিন টুটুস’।

আসন্ন কোরবানির ঈদের নাটকের শুটিং নিয়ে ভীষণ ব্যস্ত সময় কাটাচ্ছেন অপূর্ব। সম্প্রতি, ‘ভাই বড় বিপদে’ শিরোনামের এক ঘণ্টার নাটকের শুটিং শেষ করেছেন। এই নাটকটি পরিচালনা করেছেন বি ইউ শুভ।

অপূর্ব আরও বলেন, ‘এখন ঈদের নাটকের শুটিংই বেশি করছি। প্রতি ঈদে দর্শকদের জন্য ভিন্ন ভিন্ন গল্পের নাটকে অভিনয় করি। এবারও এর ব্যতিক্রম হবে না।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here