Home জাতীয় ৮ মাস পর দেশে ফিরলেন রওশন এরশাদ

৮ মাস পর দেশে ফিরলেন রওশন এরশাদ

0
165

ঢাকা: প্রায় ৮ মাস থাইল্যান্ডে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ।

সোমবার (২৭ জুন) বেলা সাড়ে ১২টার দিকে তাকে বহনকারী বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বন্দরে অবরতণ করে।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য গোলাম মসীহ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রওশন এরশাদ বিমানবন্দর থেকে সরাসরি গুলশানে হোটেল ওয়েস্টিনে চলে যাবেন। ঢাকায় অবস্থানকালে রওশন এরশাদ সেখানেই থাকবেন। আগামী ৩০ জুন বাজেট অধিবেশনের সমাপনী দিনে উপস্থিত থাকবেন। পরে আগামী ৪ জুলাই চিকিৎসার জন্য আবারও থাইল্যান্ড চলে যাবেন।

এর আগে জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদকে বিমানবন্দরে স্বাগত জানান পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের, কো চেয়ারম্যান রুহুল আমিন হাওলাদার, ভাইস চেয়ারম্যান সৈয়দ আবুল হোসেন বাবলাসহ জাতীয় নেতারা।

উল্লেখ্য, গত বছরের ৫ নভেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য রওশন এরশাদকে থাইল্যান্ডে নেওয়া হয়। সেখানে তার সঙ্গে আছেন ছেলে রাহগির আল মাহি সাদ এরশাদ ও পুত্রবধূ মাহিমা এরশাদ। এর আগে দেশে প্রায় এক মাসের মতো হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন রওশন এরশাদ।

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের স্ত্রী রওশন এরশাদ ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য। তিনি সংসদে গত দুই মেয়াদে বিরোধী দলীয় নেতার দায়িত্ব পালন করে আসছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here