Home বিনোদন শাহরুখকে নিয়ে আবেগঘন পোস্ট দিলেন গৌরী

শাহরুখকে নিয়ে আবেগঘন পোস্ট দিলেন গৌরী

0
129

বলিউড বাদশাহ শাহরুখ খান। রূপালী পর্দার তিনি ম্যাজিক। কেরিয়ারের শুরুটা খুব একটা সহজ ছিল না তার। তবে পরিশ্রমের ফল যে মিঠে হয়, তা কিন্তু প্রমাণ দিলেন শাহরুখ নিজেই। গতকাল বলিউডে ৩০ বছর পূর্ণ করেছেন কিং খান।

বিশেষ এই দিনে শাহরুখকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন পোস্ট দিয়েছেন তার স্ত্রী গৌরী খান।

এদিন প্রকাশ পেয়েছে শাহরুখের বহুপ্রতীক্ষিত সিনেমা পাঠান-এর মোশন পোস্টার।

ইনস্টাগ্রামে সেই পোস্টার পোস্ট করে গৌরী লিখেছেন, ‘আমাদের পক্ষে বুঝে ওঠা কঠিন, তিনি একজন বাবা, স্বামী, বন্ধু ছাড়া আর কী কী এবং কীভাবে মানুষের জীবনকে প্রভাবিত করেন। আমরা শুধু বুঝতে পারি তিনি গতকালের থেকে আজ আরও কঠোর পরিশ্রম করার চেষ্টা করেন।’

গৌরীর এই পোস্ট দেখে আপ্লুত হয়ে পড়েন শাহরুখের ভক্ত-অনুরাগীরা। কমেন্টে প্রশংসা আর ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন তারা।

১৯৯২ সালে ২৫ জুন মুক্তি পাওয়া দিওয়ানা সিনেমা দিয়ে বলিউডে অভিষেক হয় শাহরুখের। এই ৩০ বছরে বলিউড সফরে বক্স অফিসে নিজের রেকর্ড নিজেই ভেঙেছেন তিনি। আগামীতে তাকে দেখা যাবে পাঠান, জওয়ান ও ডাঙ্কি সিনেয়ায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here