Home বিনোদন নিউইয়র্ক থেকে সুখবর দিলেন হিল্লোল-নওশীন

নিউইয়র্ক থেকে সুখবর দিলেন হিল্লোল-নওশীন

0
168

টিভি পর্দার জনপ্রিয় দুই মুখ নওশীন নাহরিন ও আদনান ফারুক হিল্লোল। অভিনয়ে তারা দু’জনেই সাফল্য পেয়েছেন। তবে অনেকদিন ধরে এই ভুবনে তাদের পদচারণা নেই। স্থায়ীভাবে বসবাস করছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে।

সেখান থেকেই ভক্তদের সুখবর দিয়েছেন নওশীন-হিল্লোল দম্পতি। তাদের ঘরে আসতে চলেছে নতুন অতিথি। হ্যাঁ, মা-বাবা হতে যাচ্ছেন নওশীন ও হিল্লোল।

বিষয়টি যুক্তরাষ্ট্র থেকে নিশ্চিত করেছেন নওশীন নিজেই। এ সময় তিনি নিজের ও অনাগত সন্তানের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

জানা যায়, সেখানে শনিবার (২৫ জুন) নিউ ইয়র্কে আয়োজন করা হয় নওশীনের বেবি সাওয়ার। যেখানে অংশ নেন রিচি সোলায়মান, কাজী মারুফ, মোনালিসা, তমালিকা কর্মকার, কল্যাণ কোরাইয়া ও রোমানাসহ বেশ কয়েকজন বাংলাদেশি তারকা।

নওশীন আমেরিকায় একটি মেডিকেল সেন্টারে বর্তমানে চাকরিরত আছেন। হিল্লোল ব্যস্ত তার ফুড ভ্লগিং নিয়ে। চলতি বছর হিল্লোল বাংলাদেশে এলেও তখন নওশীন আসেননি। বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে স্থায়ীভাবে বসবাস করছেন তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here