Home কৃষি, অর্থ ও বাণিজ্য সয়াবিন তেলের দাম কমলো লিটারে ৬ টাকা

সয়াবিন তেলের দাম কমলো লিটারে ৬ টাকা

0
204

দেশের বাজারে সয়াবিন তেলের দাম লিটারে ৬ টাকা পর্যন্ত কমেছে। রোববার (২৬ জুন) দাম কমানোর এ ঘোষণা দিয়েছে ভোজ্যতেল ব্যবসায়ীরা। বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশেন এ ঘোষণা দিয়েছে।

দাম বাড়ার ১৭ দিন পর প্রতি লিটার সয়াবিন তেলের দাম ৬ টাকা কমিয়ে ১৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। সোমবার (২৭ জুন) থেকে নতুন দাম কার্যকর হবে।

রোববার (২৬ জুন) বিকেলে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স ও বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের নির্বাহী কর্মকর্তা নূরুল ইসলাম মোল্লা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

নতুন দাম অনুযায়ী, খোলা সয়াবিন তেল লিটারপ্রতি ১৮০ টাকা, বোতলজাত সয়াবিন ১৯৯ টাকা, পাঁচ লিটার বোতলজাত সয়াবিন তেল ৯৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ৯ জুন বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৭ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়।

মূল্যবৃদ্ধির পর সে সময় এক লিটার খোলা সয়াবিন তেলের সর্বোচ্চ খুচরামূল্য নির্ধারণ করা হয় ১৮৫ টাকা। বোতলজাত এক লিটার সয়াবিনের সর্বোচ্চ খুচরা দাম নির্ধারণ করা হয় ২০৫ টাকা। এছাড়া পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম ঠিক করা হয় সর্বোচ্চ ৯৯৭ টাকা। এক লিটার খোলা পাম তেলের দাম বেড়ে দাঁড়ায় ১৫৮ টাকায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here