পদ্মা সেতুর উদ্বোধনে গিয়ে যা বললেন নায়িকা নিপুণ

বাংলাদেশের সবচেয়ে বড় যোগাযোগ প্রকল্প পদ্মা সেতুর উদ্বোধন হয়ে গেছে। শনিবার (২৫ জুন) মাওয়া প্রান্তে টোল পরিশোধ শেষে উদ্বোধনী ফলক ও ম্যুরাল-১ উন্মোচনের মাধ্যমে সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ঐতিহাসিক এই মুহূর্ত সামনে থেকে দেখেছেন ঢাকাই ছবির চিত্রনায়িকা নিপুণ। তাই ভীষণ উচ্ছ্বসিত তিনি।

পদ্মা সেতু উদ্বোধনের আগ মুহূর্তে লেখক আনিসুল হকের ফেসবুক লাইভে যুক্ত হয়ে নিপুণ বলেন, ‘আমার টাকায় আমার সেতু। আমাদের নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু আজ দৃশ্যমান।’

এসময় রিয়াজ বলেন, ‘আজ অত্যন্ত আনন্দের দিন। আমাদের স্বপ্নের পদ্মা সেতু বাস্তবে রূপ নিয়েছে। আমাদের পদ্মা সেতুর উদ্বোধন হচ্ছে। আমি মনে করি, পদ্মা সেতু বাংলাদেশের গৌরব। এই গৌরব যার হাত ধরে এসেছে, কৃতজ্ঞতা সেই জননেত্রী শেখ হাসিনাকে। তিনি প্রমাণ করেছেন, আমরা হারতে শিখিনি, হারতে জানি না।’

ফেরদৌস বলেন, ‘পদ্মা সেতু হলো আমাদের স্বপ্ন। সেই স্বপ্ন দেখতে সাহস দেখিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার একান্ত সিদ্ধান্ত এবং একাগ্রতায় পদ্মা সেতু আজ চালু হচ্ছে এবং সেটির উদ্বোধন অনুষ্ঠানে আমরা আসতে পেরেছি। আমাদের জীবনের একটা শ্রেষ্ঠ দিন আজ, শ্রেষ্ঠ অর্জন। একটা বিরাট বড় ইতিহাসের সাক্ষী হলাম।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *