নতুন মিশনে নামছেন শুভশ্রী, শ্যুটিং বাংলাদেশে

টলিউডের একাধিক জনপ্রিয় অভিনয়শিল্পী ওটিটি প্ল্যাটফর্মে কাজ করেছেন। কিন্তু ব্যতিক্রম ছিলেন শুভশ্রী গাঙ্গুলি। সিনেমা নিয়েই ব্যস্ততা তার। তবে অনুরাগীরা চাইছিলেন, হালের এই জনপ্রিয় মাধ্যমটিতে তাদের প্রিয় নায়িকার অভিষেক হোক।

সবকিছু ঠিকঠাক থাকলে প্রথমবার ওয়েব সিরিজে অভিনয় করবেন শুভশ্রী। দেবালয় ভট্টাচার্যের ‘ইন্দুবালা ভাতের হোটেল’ শিরোনামের একটি ওয়েব সিরিজের কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে তাকে। কল্লোল লাহিড়ীর উপন্যাস অবলম্বনে নির্মিত হবে এটি।

ভারতীয় গণমাধ্যমের খবর, জুলাইয়ের শেষ নাগাদ শুরু হবে দৃশ্যধারণের কাজ। কলকাতা ও বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে হবে শ্যুটিং।

এই ছবির মাধ্যমে দীর্ঘদিন পর শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের সঙ্গে কাজ করছেন। হইচই প্ল্যাটফর্মের জন্য নির্মিত হচ্ছে এই সিরিজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *