স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের মধ্য দিয়ে স্বাধীনতা যুদ্ধের পর বাংলাদেশের আরও একবার বিজয় হলো বলে মন্তব্য করেছেন চিত্রনায়ক ও আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক উপকমিটির সদস্য জায়েদ খান।
শনিবার (২৫ জুন) মুন্সিগঞ্জের মাওয়া ঘাটে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে তিনি এ কথা বলেন।
সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে এই চিত্রনায়ক আরও বলেন, ‘শত বাধা পেরিয়ে আজ আমাদের স্বপ্ন পূরণ হচ্ছে। আমার টাকায় আমার পদ্মা সেতু। আমি খুব আনন্দিত এবং গর্বিত। পদ্মা সেতু আমাদের অহংকার। মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। তার দৃঢ় চেষ্টার ফসল আজকের পদ্মা সেতু। সি ইজ বেস্ট।’
পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে গেছেন জায়েদ খান। শোবিজ থেকে সেখানে আরও আছেন চিত্রনায়ক রিয়াজ আহমেদ, ফেরদৌস আহমেদ, অভিনেত্রী নিপুণ আক্তার, শমী কায়সার, আফসানা মিমি, মেহের আফরোজ শাওন ও গীতিকার কবির বকুলসহ অনেকে।
