Home দেশের খবর ঢাকা টাঙ্গাইলে সেই কিশোরী মৃত্যুর ঘটনায় স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে মামলা

টাঙ্গাইলে সেই কিশোরী মৃত্যুর ঘটনায় স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে মামলা

0
73

স্টাফ রিপোটার- বাসাইলে বাল্যবিয়ের পর কিশোরীর মৃত্যুর ঘটনায় স্বামী রাজিব খান ও শাশুড়ি বিলকিস বেগমের বি’রুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গত রোববার নিহত নুর নাহারের বাবা নুরু মিয়া বাদী হয়ে বাসাইল থানায় মামলা দায়ের করেন।

 

মামলা নং ০১ তারিখ: ০১.১১.২০২০ইং। মামলাটি ৩০৪-ক/৩৪ পেনাল কোড-১৮৬০ ধারা মতে রুজু করা হয়েছে বলে জানিয়ে পুলিশ।

 

পুলিশ ও স্থানীয়রা জানান, গত মাসের ১১ তারিখ ঢাকা মেডিকের কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কিশোরীর মৃত্যু হয়। এ খবর জানাজানি হলে ওই কিশোরীর স্বামীর বাড়ির কেই মৃতদেহটি দেখতেও যায়নি।

 

উল্লেখ, চলতি বছরের ২০ সেপ্টম্বার বাসাইল উপজেলার কলিয়া গ্রামের কিশোরী নুর নাহারের সাথে একই উপজেলার ফুলকি গ্রামের রশিদ খানের ছেলে রাজিব খানের বিয়ে হয়। বিয়ের ৩৪ দিন পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই কিশোরীর মৃত্যু হয়।

 

এ ব্যাপারে মা.ম.লার বাদী মো. নুরু মিয়া বলেন, আমার মেয়ের স্বামী রাজিব খান ও তার মা বিলকিস বেগমের অবহেলায় নুর নাহারের মৃত্যু হয়েছে। আমি তাদের বিচার চাই।

 

এ বিষয়ে বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ জানান, এ ঘটনায় মামলা দায়েরের পর আসামীদের ধরতে পুলিশ অভিযান পরিচালনা করছে। খুব শীঘ্রই আসামীদের গ্রেফতার করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here