Home প্রধান খবর নারী-পুরুষকে পর্দার নির্দেশ: জনস্বাস্থ্যের সেই পরিচালক ওএসডি

নারী-পুরুষকে পর্দার নির্দেশ: জনস্বাস্থ্যের সেই পরিচালক ওএসডি

0
68

নজর২৪, ঢাকা- অফিস চলাকালীন মুসলিম কর্মকর্তা-কর্মচারীদের পর্দার নির্দেশ দেওয়া জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক ডা. মুহাম্মদ আবদুর রহিমকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা হয়েছে।

 

আজ মঙ্গলবার (০৩ অক্টোবর) স্বাস্থ্যসচিব আবদুল মান্নান বিষয়টি জানিয়েছেন। এ বিষয়ে একটি আদেশ জারি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এতে বলা হয়, ডা. তানভীর আহমেদ চৌধুরীকে জনস্বাস্থ্য ইনস্টিটিউটের নতুন পরিচালক করা হয়েছে।

 

উল্লেখ্য, গত ২৮ অক্টোবর জনস্বাস্থ্য ইন্সটিটিউটের পরিচালক আবদুর রহিম সাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয় ‘অত্র ইনস্টিটিউটের সকল কর্মকর্তা কর্মচারীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অফিস চলাকালীন সময়ে মোবাইল সাইলেন্ট/বন্ধ রাখা এবং মুসলিম ধর্মাবলম্বীদের জন্য পুরুষ টাকনুর ওপরে এবং মহিলা হিজাবসহ টাকনুর নিচে কাপড় পরিধান করা আবশ্যক এবং পর্দা মানিয়া চলার জন্য নির্দেশ প্রদান করা হলো।’

 

এ প্রসঙ্গে ডা. মুহাম্মদ আব্দুর রহিমকে কারণ দর্শানোর নোটিশ দেয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। তিন কার্যদিবসের মধ্যে পরিচালকের ব্যাখ্যা চাওয়া হয়। পরে দুঃখ প্রকাশ করে নির্দেশনা বাতিল করেন প্রতিষ্ঠানটির পরিচালক ডা. মুহাম্মদ আবদুর রহিম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here