Home দেশের খবর ঢাকা বাসাইলে পানিতে ডুবে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

বাসাইলে পানিতে ডুবে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

0
342

মাসুদ রানা, বাসাইল, (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের বাসাইলে পুকুরের পানিতে ডুবে সামিয়া (১৩) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

সামিয়া বাসাইল এস আর পাড়ার ছানোয়ার হোসেনের মেয়ে। রফিক রাজু ক্যাডেট স্কুলের ৬ষ্ঠ শ্রেনির ছাত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২৪ জুন) সকালে খাবার শেষ করে সামিয়া পাশের বাড়িতে খেলতে যায়। অনেকক্ষণ বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন খোঁজাখুঁজির একপর্যায়ে পার্শ্ববর্তী মন্দির সংলগ্ন পুকুরে সামিয়াকে ভাসমান অবস্থায় দেখতে পায়। পুকুর থেকে উদ্ধার করে তাকে বেলা ১১টায় বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. নাহিদ খান তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে ডা. নাহিদ খান বলেন, হাসপাতালে আনার পূর্বেই সামিয়ার মৃত্যু হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here