Home আলোচিত অতিথি হতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি: জায়েদ খান

অতিথি হতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি: জায়েদ খান

0
135

রাত পোহালেই দ্বার খুলবে দেশের ইতিহাসে সবচেয়ে বড় অবকাঠামো পদ্মা সেতুর। শনিবার (২৫ জুন) জাতির সাহস আর সামর্থ্যের প্রতীক পদ্মা সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে আমন্ত্রণ পেয়েছেন ঢাকাই চলচ্চিত্রের এ সময়ের আলোচিত অভিনেতা চিত্রনায়ক জায়েদ খান।

স্বপ্নের সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে সরকারের আমন্ত্রণ পাওয়ায় নিজেকে সৌভাগ্যবান মনে করছেন এই অভিনেতা।

শুক্রবার (২৪ জুন) বিকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করে বিষয়টি জানান। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান তিনি।

পোস্টে জায়েদ খান লেখেন, আমার টাকায় আমার পদ্মা সেতু। আনন্দিত এবং গর্বিত। এমন ঐতিহাসিক উদ্ধোধনী অনুষ্ঠানে একজন আমন্ত্রিত অতিথি হতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here