Home আলোচিত নিজ থেকেই সুখবরটি সবাইকে জানাব: বুবলী

নিজ থেকেই সুখবরটি সবাইকে জানাব: বুবলী

0
203
ফাইল ফটো

সুপারস্টার শাকিব খানের নায়িকা হয়ে ঢালিউডে পা রাখেন শবনম বুবলী। ২০১৬ সালে ‘বসগিরি’র মাধ্যমে এই জুটির সূচনা। এরপর টানা দশটি সিনেমা উপহার দিয়েছেন তারা। জুটি হিসেবেও সাফল্যও পেয়েছেন।

একের পর এক এত সিনেমায় জুটি বাঁধার সুবাদে গুঞ্জন ছড়ায়, শাকিব ও বুবলী প্রেম করছেন। কখনো কখনো সেই গুঞ্জন বিয়ে এমনকি সন্তান হওয়া পর্যন্ত ছড়িয়েছে। তবে এগুলো নিছক ভিত্তিহীন গুজব বলেই উড়িয়ে দিয়েছেন তারকাদ্বয়।

অনেকদিন ধরে শোনা যাচ্ছে, শাকিবের সঙ্গে বুবলীর মধুর সম্পর্ক আর নেই। ইতিমধ্যে শাকিবের গণ্ডি থেকে বের হয়ে অন্য নায়কদের সঙ্গেই কাজে ব্যস্ত বুবলী। অন্যদিকে শাকিবও ব্যস্ত তার মতো করে।

সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘তালাশ’ সিনেমা নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন বুবলী। সেখানে জানতে চাওয়া হয় অনেক দিন হলো শাকিব খানের বিপরীতে নতুন ছবিতে দেখা যাচ্ছে না কেন আপনাকে?

বুবলীর উত্তর- এটি তো আমি বলতে পারব না। কারণ, এর পুরোটাই নির্ভর করে প্রযোজক ও পরিচালকের ওপর। সে ধরনের গল্প এলে, প্রযোজক চাইলে অবশ্যই নতুন ছবিতে একসঙ্গে কাজ হবে।

এ ছাড়াও সেখানে বিয়ে নিয়ে তাকে প্রশ্ন করা হলে এর উত্তরে বুবলী বলেন, ‘আসলে এখন বিয়ে নিয়ে ভাবছি না আমি। বলতে গেলে এটি ভাগ্যের ওপর ছেড়ে দিয়েছি। যেদিন ঘটনাটি ঘটবে, সুখবরটি আমি নিজ থেকেই খুশি মনে সবাইকে জানাব।

শুক্রবার (১৭ জুন) দেশের ৫৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বুবলী অভিনীত ‘তালাশ’ সিনেমাটি। বুবলীর বিপরীতে নায়ক হিসেবে রুপালি পর্দায় অভিষেক ঘটেছে আদর আজাদের।

সিনেমা নিয়ে তিনি বলেন, অনেক ভালো চলছে। দর্শকদের ভালো সাড়া পাচ্ছি। ভিন্ন কিছু করার চেষ্টা ছিল, সেই জায়গা থেকে মনে হয় দর্শক ভিন্নতা খুঁজে পেয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here