Home আলোচিত সাংবাদিকদের অত্যাচারে অভিনয় ছেড়েছি: প্রভা

সাংবাদিকদের অত্যাচারে অভিনয় ছেড়েছি: প্রভা

0
100

দেশের টিভি নাটকের সবচেয়ে সুদর্শনা অভিনেত্রীদের তালিকা করলে সাদিয়া জাহান প্রভার নামটি থাকবে প্রথম দিকেই। তার রূপে যেন ঐশ্বরিক কোনো জাদু মিশে আছে। সেই জাদুতে মুগ্ধ হয়ে থাকে অনুসারীরা। অভিনেত্রীর সোশ্যাল অ্যাকাউন্টে চোখ রাখলেই সেটার প্রমাণ পাওয়া যায়।

সেই প্রভা নাকি সাংবাদিকদের অত্যাচারে অভিনয় ছেড়েছেন। সম্প্রতি একটি সংবাদমাধ্যমের কাছে অভিনেত্রী নিজেই এমন দাবি করেছেন।

এই অভিনেত্রীর বর্তমান হালচাল জানতে যোগাযোগ করা হয়েছিল তার সঙ্গে। পরিচয় জানার পর প্রভা শুরুতেই বলেন, ‘ভাইয়া, আমি তো কোনো ইন্টারভিউ দিই না।’ প্রতিবেদক তাকে জানান, ‘ইন্টারভিউয়ের জন্য না। আপনার সাম্প্রতিক বিষয়ে খোঁজখবর নিতে ফোন করেছি। এই যেমন, আপনার বর্তমান ব্যস্ততা, ঈদের জন্য কী কী কাজ করছেন, এসব।’

জবাবে প্রভা বলেন, ‘আমি কোনো কাজ করছি না। কাজ ছেড়ে দিয়েছি।’ কারণ জানতে চাইলে অভিনেত্রী দাবি করেন, ‘সাংবাদিকদের অত্যাচারে কাজ ছেড়েছি।’

সাংবাদিকরা আপনাকে কীভাবে অত্যাচার করেছে প্রশ্ন করলে এড়িয়ে যান প্রভা। বলেন, ‘আর কোনো কথা বলতে চাই না। দোয়া রাখবেন।’ এর পরই ফোন রেখে দেন অভিনেত্রী।

বিভিন্ন সংবাদমাধ্যম ঘেটে জানা গেছে, রোজার ঈদে প্রভা অভিনীত একাধিক নাটক প্রচারিত হয়েছে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে। তার মধ্যে একটি ‘লাইলি মজনুর পানের দোকান’। সেখানে তাকে পান বিক্রেতার চরিত্রে দেখা যায়। কোরবানির ঈদেও প্রভাকে বেশ কয়েকটি নাটকে দেখা যাবে। অথচ তিনি বললেন কাজ ছেড়ে দিয়েছি। কোন অভিমানে এমন জবাব অভিনেত্রীর, সেই উত্তর আপাতত অজানা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here