এবার থাইল্যান্ডে ঈদ করবেন নুসরাত ফারিয়া

দেশের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। দুই বাংলায় অভিনয়ের পাশাপাশি গানেও বেশ পারদর্শী তিনি। গ্ল্যামার, মেধা আর স্মার্টনেসের কারণে অন্য এক উচ্চতায় পৌঁছে গেছেন এই অভিনেত্রী।

দুই বাংলার কাজ, শুটিং করতে গিয়ে ফারিয়াকে ঘুরতে হয় দেশ-বিদেশে। এই যেমন আসছে কোরবানির ঈদেও থাইল্যান্ড থাকতে হবে অভিনেত্রীকে।

এর কারণ তার নতুন সিনেমায় শুটিং। ২০১৯ সালে টলিউডে মুক্তি পাওয়া ‘বিবাহ অভিযান’ সিনেমায় অভিনয় করেছিলেন ফারিয়া। এবার সিনেমাটির সিক্যুয়েল ‘বিবাহ অভিযান ২’ নির্মাণ হচ্ছে। সেটার কাজই হবে থাইল্যান্ডে। সে জন্যই কোরবানির ঈদে নায়িকাকে থাইল্যান্ড থাকতে হবে। ফলে দেশে পরিবারের সঙ্গে ঈদ করা হবে না তার।

এ প্রসঙ্গে নুসরাত ফারিয়া বলেন, ‘সিনেমাটির কাজ অনেক আগেই শুরু হয়েছে। আমি ইতোমধ্যে একবার থাইল্যান্ড ঘুরে এসেছি। আবার যেতে হচ্ছে। ঈদের মধ্যেও কাজ হবে সেখানে।’

সিনেমায় দ্বিতীয় কিস্তি পরিচালনা করছেন সায়ন্তন ঘোষাল। এ ছাড়া আগের সবাই অভিনয় করবেন এতে।

এবারের ঈদে ‘আইকনম্যান’ শিরোনামের একটি নাটকে দেখা যাবে নুসরাত ফারিয়াকে। এ ছাড়া দেশে মুক্তির অপেক্ষায় আছে তাঁর ‘অপারেশন সুন্দরবন’, ‘মুজিব : একটি জাতির রূপকার’, ‘পাতালঘর’সহ একাধিক সিনেমা। সম্প্রতি কলকাতায় ‘রকস্টার’ সিনেমার কাজ শেষ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *