Home বিনোদন আমি প্রেম করি না, এটা ডিরেক্টর ভালো জানে: দীঘি

আমি প্রেম করি না, এটা ডিরেক্টর ভালো জানে: দীঘি

0
117

শিশুশিল্পী দীঘির কথা কার না মনে আছে। মিষ্টি হাসি আর আর সংলাপে তিনি কোটি দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। কিন্তু সেটা তো বহু বছর আগের কথা। দিন গেছে, দীঘিও হয়েছেন বড়। এখন তিনি পূর্ণাঙ্গ নায়িকা। ইতোমধ্যে তার অভিনীত একাধিক সিনেমা মুক্তি পেয়েছে। হাতেও রয়েছে আলোচিত কিছু সিনেমা।

পেশাগত কাজের পাশাপাশি এখন দীঘির ব্যক্তিগত জীবন নিয়েও নিয়মিত চর্চা হয়। অনুসারীদের মধ্যে গুঞ্জন রয়েছে, তিনি গোপনে প্রেম করছেন। যদিও বিষয়টি বরাবরই অস্বীকার করে আসছেন নায়িকা।

সম্প্রতি মুক্তি পেয়েছে সুমন ধর পরিচালিত দীঘির প্রথম ওয়েব ফিল্ম ‘শেষ চিঠি’। ওয়েব ফিল্মটি প্রকাশের পর থেকেই পাচ্ছেন দর্শকের প্রশংসা। এককথায়, অভিষেকেই সফল তিনি।

সম্প্রতি এক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন অভিনয়শিল্পী দীঘি ও চলচ্চিত্র নির্মাতা সুমন ধর। সেখানে ক্যারিয়ার ও ব্যক্তিগত বিষয়ে কথা বলেছেন তারা।

সুমন ধরের কাছে জানতে চাওয়া হয়, পূজা চেরি ও দীঘিকে কিভাবে দেখেন তিনি— জবাবে এই নির্মাতা বলেন, পূজা ওর জায়গা থেকে সেরাটা দিয়ে থাকে। আর দীঘি তার জায়গা থেকে সেরা। দু’জনকে কখনো এক করব না। অভিনয়ের জায়গা থেকে তারা দু’জনই ভালো অভিনয় করেন।

এদিকে প্রেমের বিষয়ে দীঘি বলেন, আমি প্রেম করি না, এটা ডিরেক্টর ভালো জানে। আর টিকটকের ব্যাপারে বলেন, আমি শুটিং সেটে একটাও টিকটক করিনি। তবে কস্টিউমটা পরিহিত থাকা অবস্থায় বাসায় গিয়ে টিকটক করেছেন বলে জানান নির্মাতা সুমন ধর।

টিকটক প্রসঙ্গ উঠতেই অভিনেত্রী বলেন, আমি বলছি না টিকটক করা খারাপ। আমাকে যখন কেউ বলে, তুমি সারাদিন টিকটক কেন করো? আমি বলি, টিকটক কে না করে। আপনি টিকটকে গিয়ে দেখেন, কয়জন বাংলাদেশি অভিনেত্রীর আইডি খুঁজে পান। আসলে সবারই তো আছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here