Home জাতীয় বন্যায় মানবিক বিপর্যয়ের দায় সরকার এড়াতে পারে না: চরমোনাই পীর

বন্যায় মানবিক বিপর্যয়ের দায় সরকার এড়াতে পারে না: চরমোনাই পীর

0
137

ময়মনসিংহ: সিলেটসহ দেশের বিভিন্ন জেলায় ভয়াবহ বন্যায় যে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে তার দায় ক্ষমতাসীন সরকার এড়াতে পারে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

তিনি বলেন, বন্যা প্রাকৃতিক দুর্যোগ হলেও সেই দুর্যোগ বাড়িয়ে তুলেছে সরকারের দুর্নীতিযুক্ত পররাষ্ট্রনীতি, পানিসম্পদ মন্ত্রণালয়ের অব্যস্থাপনা এবং দুর্যোগ ব্যবস্থাপনার অদক্ষতা।

সোমবার (২০ জুন) বিকেলে ময়মনসিংহ নগরের আঞ্জুমান ঈদগাহ মাঠে এক বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ, পাঠ্যবইয়ে ধর্মীয় শিক্ষার সংকোচন বন্ধ, মদের বিধিমালা বাতিলসহ ১৫ দফা দাবিতে এ সমাবেশের আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ বিভাগ।

সমাবেশে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে চরমোনাই পীর বলেন, ‘দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে না পারলে ক্ষমতা ছেড়ে দিন। বলে থাকেন আপনি অনেক কিছু করেছেন। সাহস থাকলে ভোটের সুন্দর পরিবেশ করুন, দেখবেন মানুষ আপনাদের প্রত্যাখ্যান করবে।’

ইভিএম পদ্ধতির সমালোচনা করে তিনি আরও বলেন, ‘ইভিএম একটা জালিয়াতি পদ্ধতি। যা ইতিমধ্যে বিভিন্ন দেশে থেকেও প্রত্যাখান হয়েছে। আমরা ইভিএমের এর মাধ্যমে ভোট দিতে চাই না।’

ভারত-বাংলাদেশের সম্পর্ক নিয়ে সৈয়দ রেজাউল করীম আরও বলেন, প্রাকৃতিক কারণেই ভারত ও বাংলাদেশের স্বার্থ জড়িত। কিন্তু বাস্তবতা হলো, ভারতের সাথে এটা-সেটা বহু সম্পর্ক উন্নয়ন করলেও পানিনীতি বরাবরই বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে গেছে। বাংলাদেশ সরকার এর কোনো সুরাহা করতে পারেনি। সিলেটের মানবিক বিপর্যয় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে, বাংলাদেশের সরকার এই ক্ষেত্রে চূড়ান্তভাবে ব্যর্থ।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here