Home আলোচিত তিস্তার পানি বিপদসীমার ২৮ সে.মি. উপরে, তিন উপজেলাবাসীকে সতর্ক

তিস্তার পানি বিপদসীমার ২৮ সে.মি. উপরে, তিন উপজেলাবাসীকে সতর্ক

0
98

সাইফুল ইসলাম মুকুল, স্টাফ করেসপন্ডেন্ট: উজানের পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বিপদসীমার ২৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় রংপুরের তিন উপজেলাবাসীর উদ্দেশ্যে সতর্ক বার্তা দিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

ওই সতর্ক বার্তায় বলা হয়েছে, তিস্তা অববাহিকার উজানে দ্রুতগতিতে পানি বৃদ্ধি পাওয়ায় রংপুর জেলার গঙ্গাচড়া, কাউনিয়া ও পীরগাছা উপজেলায় বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হতে পারে। তাই স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধিদের মাধ্যমে নদীর অববাহিকায় চরাঞ্চলে বসবাস করা জনসাধারণের মাঝে এই সতর্ক বার্তা পৌঁছে দিতে বিশেষভাবে অনুরোধ করেছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আহসান হাবীব।

পাউবো সূত্রে জানা যায়, উজানের পাহাড়ী ঢলে সোমবার বেলা ১২টায় তিস্তা নদীর পানি ডালিয়া পয়েন্টে বিপদসীমা অতিক্রম করলেও কাউনিয়া পয়েন্টে বিপদসীমার ৩৫ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হয়েছে।

রংপুর জেলার যমুনেশ্বরী নদীর পানি বিপদসীমার ১ দশমিক ৬৬ মিটার ও ঘাঘট নদীর পানি ৬১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে। তবে উত্তরের অন্য সব নদ-নদীগুলোর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়েছে।

গাইবান্ধায় ঘাঘট নদীর পানি বিপদসীমার ৩৪ সেন্টিমিটার উপর দিয়ে, করতোয়া নদীর পানি চক রহিমপুর পয়েন্টে বিপদসীমার ১ দশমিক ৩ মিটার নিচ দিয়ে, ধরলা নদীর পানি কুড়িগ্রাম পয়েন্টে বিপদসীমার ৪৫ সেন্টিমিটার উপর দিয়ে, তালুক শিমুল বাড়ি পয়েন্টে বিপদসীমার ৬ সেন্টিমিটার উপর দিয়ে, দুধকুমার নদীর পানি পাটেশ্বরী পয়েন্টে বিপদসীমার ৯ সেন্টিমিটার নিচ দিয়ে, ব্রহ্মপুত্র নদীর পানি নুনখাওয়া পয়েন্টে বিপদসীমার ২৩ সেন্টিমিটার উপর দিয়ে, চিলমারী পয়েন্টে বিপদসীমার ৫২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here