পৃথিবীর সব বাবাকে শুভেচ্ছা জানালেন শাকিব খান

এক জীবনে বাবার স্নেহ অবারিত ধারায় শুধু ঝরতেই থাকে। বাবা শাশ্বত, চির আপন। প্রতিটি সন্তানের মাথার ওপর বটবৃক্ষের মতো ছায়ার নাম ‘বাবা’। বাবার তুলনা শুধু বাবাই। চিরন্তন এক সম্পর্কের নাম। আদর-শাসন আর বিশ্বস্ততার নাম বাবা।

এই মানুষটির ঋণ পরিশোধের মতো না। তবুও সন্তানরা নিজেদের ভালোবাসার কথা জানাতে চায় বাবাকে। সেজন্যই বেছে নেওয়া হয়েছে আজকের দিনটি।

আজ (১৯ জুন) বিশ্বজুড়ে পালিত হচ্ছে ‘বাবা দিবস’। দিবসটি ছুঁয়ে গেছে ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খানকে। বাবা দিবস উপলক্ষ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে এই নায়ক পৃথিবীর সকল বাবাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।

নিজের ফেসবুক আইডিতে একটি ছবি শেয়ার দিয়ে তিনি লিখেছেন, ‘সকল মহান বাবাদের বাবা দিবসের শুভেচ্ছা।

বর্তমানে বাবা-মাকে ছেড়ে এই ঢালিউড সুপারস্টার অবস্থান করছেন সুদূর মার্কিন মুলুকে। বিশেষ এই দিনটিতে বাবার দূরত্ব হয়ত বেশি আবেগী করে তুলেছে এই তারকাকে।

উল্লেখ্য, শাকিব খান গত বছরের নভেম্বর থেকে আমেরিকার নিউ ইয়র্কে বসবাস করছেন। দেশটির নাগরিকত্বের আবেদন করেছেন। নিউ ইয়র্কে থেকে তিনি নতুন সিনেমার ঘোষণা দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *