অস্ট্রেলিয়া থেকে বার্তা পাঠালেন নায়িকা শাবনূর

ভয়াবহ বন্যার পানি বাড়তে থাকায় সিলেট ও সুনামগঞ্জের মানুষের জীবন বিপন্ন ও তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। অনেকে না খেয়ে দিন পার করছেন।

এই সংকট সময়ে প্রশাসনের পাশাপাশি দেশের সাধারণ মানুষও নানান মানবিক উদ্যোগে অংশ নিচ্ছেন। দেশের শোবিজ অঙ্গনের তারকারাও সামিল হচ্ছেন মানবিক উদ্যোগগুলোর সাথে।

ইতিমধ্যে বন্যাকবলিত এলাকার ছবি ও ভিডিও গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে। যে দেখে সুদূর অস্ট্রেলিয়া থেকে খারাপ লাগছে চিত্রনায়িকা শাবনূরের।

রোববার নিজের অফিসিয়াল ফেসবুকে মনের খারাপ লাগাকে স্ট্যাটাস দিয়ে জানিয়ে এই তারকা সকলকে বানবাসী মানুষের পাশে থাকার আহ্বান করলেন তিনি।

শাবনূর লিখেছেন, ভালো নেই প্রিয় মাতৃভূমি। সবাই যার যার জায়গা থেকে বন্যার্তদের পাশে থাকার আহব্বান জানাচ্ছি। আপনাদের সহযোগিতায় বাঁচতে পারে অনেকের জীবন।

সবশেষে এ অভিনেত্রী বন্যার্তদের জন্য সাহায্য চেয়েছে স্রষ্টার কাছে। তিনি লিখেন, ‘আল্লাহপাক প্রিয় দেশ ও দেশবাসীকে ভালো রাখুক’।

সবাই যার যার জায়গা থেকে বন্যার্তদের পাশে থাকার আহব্বান জানাচ্ছি আপনাদের সহযোগিতায় বাচতে পারে অনেকের জীবন “আল্লাহপাক প্রিয় দেশ ও দেশবাসীকে ভালো রাখুক”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *