বন্যার্তদের পাশে দাঁড়াচ্ছেন কণ্ঠশিল্পী আসিফ

ইতোমধ্যেই উজানের পাহাড়ি ঢল ও টানা ভারি বর্ষণে সিলেট-সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছে সেখানকার মানুষজন। ক্রমশ অবনতি ঘটছে পরিস্থিতির। এরইমধ্যে বাংলাদেশের নামকরা সেলিব্রিটিরা এগিয়ে আসছেন যে যার মতো করে।

এবার সেই বানভাসি মানুষের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবরের।

বন্যকবলিতদের দুর্দশা দেখে বিচলিত আসিফ। তার এই অস্থিরতা প্রকাশ পেয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। নিজের ফেসবুক আইডিতে তিনি লিখেছেন, ‘১৯৮৮, ১৯৯৮ সালের মতো এবারের বন্যাও ভয়াবহ রুপ ধারণ করছে। অস্থির লাগছে।’

এ সময় বন্যার্তদের পাশে থাকবেন, এমনটা উল্লেখ করে এই গায়ক আরও লিখেছেন, ‘সিদ্ধান্ত নিয়েছি সাধ্যানুযায়ী বন্যার্তদের পাশে থাকব, আপনিও প্রস্তুত থাকুন। বেঁচে থাকার লড়াই চলবে। আল্লাহ ভরসা…’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *