Home দেশের খবর ঢাকা টানা দুই বারের মেম্বার নির্বাচিত সামাদ সিকদার

টানা দুই বারের মেম্বার নির্বাচিত সামাদ সিকদার

0
83

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ৯নং বহুরিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে টানা দুই বারের ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি আব্দুল সামাদ সিকদার। এ নির্বাচনে তিনি ফুটবল প্রতীক নিয়ে দুই প্রার্থীর সাথে লড়াই করে বিজয় ছিনিয়ে নিয়েছেন।

বৃহস্পতিবার (১৬ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা শরিফা বেগম।

উপজেলা নির্বাচন অফিস সুত্র জানায়, বহুরিয়া ১নং ওয়ার্ডে মোট ভোটার ১,৯৬১ জন। নির্বাচনে ১ হাজার ৫২৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে আব্দুল সামাদ সিকদার ফুটবল প্রতীকে ৭৭৮, শহিদুল ইসলাম মোরগ প্রতীকে ৭৪০ ও সাইফুল ইসলাম তালা প্রতীকে ০৬ ভোট পান। এরমধ্যে ০৪ ভোট বাতিল হয়। নিকটতম প্রতিদ্বন্দ্বী শহিদুল ইসলামের চেয়ে ৩৮ ভোট বেশি পেয়ে আব্দুল সামাদ সিকদার পুনরায় মেম্বার নির্বাচিত হন।

এরআগে তিনি ২০১৭ সালের ১৬ এপ্রিল নির্বাচনে ওই ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বি প্রার্থী রেদুয়ান সিকদার রতনের থেকে ৩৪৫ ভোট বেশি পেয়ে প্রথম মেম্বার নির্বাচিত হন।

নব-নির্বাচিত মেম্বার আব্দুল সামাদ সিকদার বলেন, জনগণ তাদের প্রতিনিধি বেছে নিয়েছেন। আমি সকলের প্রতি কৃতজ্ঞ। যতোদিন দায়িত্বে থাকবো মানুষের পাশে থেকে সার্বিক সহযোগিতা/সহায়তা করবো ইনশাআল্লাহ। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় নির্বাচন সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদের প্রতিও তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন।

প্রসঙ্গত, ১৫ জুন উপজেলার ৬ ইউপিতে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here