Home বিনোদন যুক্তরাষ্ট্রে সজলের চমকে বাকরুদ্ধ রুমানা

যুক্তরাষ্ট্রে সজলের চমকে বাকরুদ্ধ রুমানা

0
169

ক্যামেরা চলছে, হেঁটে যাচ্ছেন সজল। একটি বাড়ির সামনে গিয়ে দাঁড়ান তিনি। নিজেকেই প্রশ্ন করেন দরজায় নক করবেন কিনা। মত বদলে পাশের একটি প্রবেশ পথ ধরে এগিয়ে যান। কিছুক্ষণ যাওয়ার পর থেমে যান। দেখা যায়, একজন নারী ফুল গাছে পানি দিচ্ছেন। আবার চলতে থাকেন। পা টিপে টিপে ওই নারীর একদম পেছনে গিয়ে দাঁড়ান সজল।

তারপর ওই নারীর মাথায় ধাক্কা দেন সজল। আকস্মিক ধাক্কায় চমকে উঠে ঘুরে দাঁড়ান ওই নারী; ঘুরতেই দেখা যায় এ অন্য কোনো নারী নন। তিনি জনপ্রিয় মডেল-অভিনেত্রী রুমানা খান।

তার চোখে মুখে বিস্ময়, কিছুক্ষণ কোনো কথাই বলতে পারছিলেন না। বিস্ময় ভরা দৃষ্টিতে প্রশ্ন করেন—‘সজল তুই?’ সজল বলেন, ‘জি আমি, ভূত ভূত।’ এরপর রুমানার টানা প্রশ্ন, ‘তুই এখানে ক্যামনে? তুই কবে আসছিস? তুই আমেরিকাতে আর আমি জানি না!’ তারপর চলতে থাকে দু’জনের খুনসুটি।

সজল তার ভেরিফায়েড ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছেন তাতে এমন দৃশ্য দেখা যায়। গত ৩০ মে মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছেন সজল। রুমানা-সজল ব্যক্তিগত জীবনে খুব ভালো বন্ধু। তাকে না জানিয়ে যুক্তরাষ্ট্রে গিয়েছেন সজল। রুমানাকে চমকে দেওয়ার জন্যই তার বাসায় গিয়ে এভাবে হাজির হন এই অভিনেতা। এ বিষয়ে সজল বলেন—‘আমেরিকায় যাব অথচ রুমানাকে জ্বালাতন করব না এটা হয় না। দীর্ঘ ৩ বছর পর ওর সঙ্গে দেখা।’

২০১৫ সালে যুক্তরাষ্ট্র প্রবাসী এলিন রহমানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন রুমানা। তারপর থেকে স্বামীর সঙ্গে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন তিনি। ২০১৯ সালের শেষের দিকে কন্যাসন্তানের মা হন রুমানা। আপাতত সন্তান-সংসার নিয়েই সময় পার করছেন এই অভিনেত্রী।

দেখুন সেই ভিডিও 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here