Home দেশের খবর ঢাকা কালিয়াকৈরে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে মসজিদের ইমাম গ্রেফতার

কালিয়াকৈরে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে মসজিদের ইমাম গ্রেফতার

0
120

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে ৯ বছর বয়সী তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে স্থানীয় মসজিদের ইমাম ইমরান হোসেন জহুরি কে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার রাতে উপজেলার মাঝুখান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। অভিযুক্ত ইমামের বাড়ি সিলেটের দিরাই থানায়। সে উপজেলার মৌচাক কামরাঙী চালা এলাকায় দুই স্ত্রী ও ছয় সন্তান নিয়ে বসবাস করে।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার মাঝুখান কৌচাকুরী এলাকায় বুধবার দুপুরে ওই শিশুকে বাড়িতে একা রেখে বাবা মা ভোট দিতে যায়। এই সুযোগে অভিযুক্ত ইমাম বাড়ি ফাঁকা পেয়ে ভিতরে ঢুকে পড়েন। এক পর্যায়ে ওই শিশুকে বিভিন্ন প্রলোভন দিয়ে ধর্ষণের চেষ্টা করে।

এসময় ওই শিশুর চিৎকারে প্রতিবেশী লোকজন ছুটে এসে ওই ইমাম কে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে ওই দিন রাতে ঘটনাস্থলে থেকে অভিযুক্ত ইমামকে গ্রেফতার করে মৌচাক ফাঁড়ি পুলিশ।

উপজেলার মৌচাক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক হাসানুজ্জামান হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে ওই ইমামকে গ্রেফতার করা হয়েছে।

এ ব্যাপারে নির্যাতিত শিশুর বাবা কবির হোসেন বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে কালিয়াকৈর থানায় মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃত ইমামকে মামলা গাজীপুর কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here