Home দেশের খবর ঢাকা গোপালপুরের বীর মুক্তিযোদ্ধা আফসার জামাদ্দার-এর ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

গোপালপুরের বীর মুক্তিযোদ্ধা আফসার জামাদ্দার-এর ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

0
125

মো. নুর আলম, গোপালপুর (টাংগাইল) প্রতিনিধি: চিরনিদ্রায় শায়িত হলেন টাঙ্গাইল গোপালপুর উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের সোনামুই গ্রামের বীর মুক্তিযোদ্ধা আফসার জামাদ্দার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।

পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল বুধবার রাত ২:৩০ মিনিটে মরণব্যাধি কান্সার রোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর খবর সর্বত্র ছড়িয়ে পড়লে পুরো এলাকা নেমে আসে শোকের ছায়া।

বৃহস্পতিবার বাদ যোহর তার নিজ বাড়িতে রাষ্ট্রীয় সর্বোচ্চ সন্মান দেখিয়ে বীর মুক্তিযোদ্ধা আফসার জামাদ্দারের জানাজা শেষে পারিবারিক করবস্থানে চিরনিদ্রায় শায়িত করেন।

মহান স্বাধীনতা যুদ্ধে বিজয়ের বেশে ফিরেছিলেন এই মানুষটি। তিনি খালি হাতে চলে গেলেও রেখে গেলেন একটি স্বাধীন বাংলাদেশ। আজ বিদায় বেলায় সর্ব সাধারণ তাকে স্মরণ করছে শ্রদ্বার সাথে।মৃত্যু কালে চার পুত্র সন্তানের জনক ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here