Home আলোচিত যা ঘটছে, সেটা অসভ্যতা ছাড়া আর কিছু না: কাজী হায়াৎ

যা ঘটছে, সেটা অসভ্যতা ছাড়া আর কিছু না: কাজী হায়াৎ

0
283

ওমর সানী, মৌসুমী ও জায়েদ খানের মধ্যকার বিরোধ নিয়ে সম্প্রতি বেশ সরব মিডিয়া অঙ্গন। শিল্পী সমিতির নির্বাচনের পর এই ঘটনা নিয়ে আলোচনা-সমালোচনা সারা দেশে। মূলত এই ঘটনাকে ইঙ্গিত করে এবার সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন জনপ্রিয় নির্মাতা ও অভিনেতা কাজী হায়াৎ।

তিনি বলেন, একজন শিল্পী হবেন সুন্দর মনের মানুষ। শিল্পের অলংকার। কিন্তু যা ঘটছে, সেটা অসভ্যতা ছাড়া আর কিছু না।

কাজী হায়াৎ বলেন, থাপ্পড়, মারা’মারি, নারীদের উ’ত্ত্য’ক্ত করা, পিস্তল বের করা—সব মিলিয়ে এটাকে অসভ্যতা ছাড়া আর কিছুই মনে হচ্ছে না। এরা কেউই কাজের লোক না, পিঠ চুলকানোই এদের স্বভাব। পরশ্রীকাতরতায় ভরা। আর যার জীবনে সাকসেস না থাকে, সে পরশ্রীকাতরতায় ভোগে। অন্যের সফলতাকে সে হজম করতে পারে না। এই হচ্ছে এখনকার সমস্যা।

তিনি বলেন, শিল্পে পরশ্রীকাতরতা থাকবে। কিন্তু শালীনতা বজায় রাখতে হবে। এডুকেশনলেস পিপলদের কাছ থেকে পরশ্রীকাতরতা ভিন্নভাবে বেরিয়ে আসে। চড় ও পিস্তলকাণ্ডে সেটাই ঘটেছে।

প্রসঙ্গত, ওমর সানী অভিযোগ করেছেন, জায়েদ তার ২৭ বছরের সংসার ভাঙার চেষ্টা করেছেন। তার স্ত্রী মৌসুমীকে ‘বিরক্ত ও হয়রানি’ করেছেন। এ জন্য সম্প্রতি ডিপজলের ছেলের বিয়ের অনুষ্ঠানে জায়েদকে চড় মেরেছেন তিনি। তার জবাবে জায়েদ তাকে অস্ত্র বের করে গুলি করার হুমকি দিয়েছেন।

এদিকে, জায়েদ বলছেন, ওমর সানী তাকে চড় মারেননি। শুধু তাই নয়, জায়েদের কাছে পিস্তল ছিল না।

এদিকে, ওমর সানী জায়েদের বিরুদ্ধে সংসার ভাঙার অভিযোগ এনে শিল্পী সমিতিতে লিখিত অভিযোগ দিয়েছেন। তবে মৌসুমী বলেছেন, ‘জায়েদ ভালো ছেলে। জায়েদ তাকে কখনই বিরক্ত বা হয়রানি করেনি। বরাবরই সম্মান করেছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here