Home বিনোদন ভালবাসার জন্য এক জীবন যথেষ্ট মনে হয় না, মন আরও চায়: পরীমণি

ভালবাসার জন্য এক জীবন যথেষ্ট মনে হয় না, মন আরও চায়: পরীমণি

0
122

কুমার শানু ও মিতালী মুখার্জির গাওয়া একটি বিখ্যাত গান ‘ভালোবাসা যত বড় জীবন ততো বড় নয়’। যারা ভালোবাসায় ডুবে থাকেন, তারা প্রত্যেকেই এমনটা অনুভব করেন। ব্যতিক্রম নন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণিও। তিনিও মনে করেন, ভালোবাসার জন্য একটা জীবন যথেষ্ট নয়।

ভালোবেসে অভিনেতা শরিফুল রাজকে বিয়ে করেছেন পরীমণি। মাঝেমধ্যেই বলেন, রাজের সঙ্গে যদি তার ছোটবেলায় পরিচয় হতো, তাহলে আরও বেশি খুশি হতেন তিনি।

এ বিষয়ে একটি ভারতীয় গণমাধ্যমের সাক্ষাৎকারে পরীমণি বলেন, ‘ছোটবেলায় দেখা হলে আরও বেশি করে পেতাম মানুষটাকে। ভালোবাসার জন্য এই এক জীবন কখন‌ও কখনও যথেষ্ট মনে হয় না। মন আরও চায়।’

পরীমণির ফেসবুক পেজ কিংবা অ্যাকাউন্টে ঢুঁ মারলে দেখা যায়, গভীর প্রেমে ভরপুর সব কথা। রাজকে উদ্দেশ্য করে তার ভালোবাসার বন্দনা থাকে প্রায় সব পোস্টেই। এ নিয়ে নায়িকার অকপট ব্যাখ্যা, ‘রাজের প্রতি আমার আবেগ একদম খাঁটি’।

পরী বলেন, রাজ আমার জীবনে দেবদূতের মতো। আমার মুখ দেখেই সে বুঝে যায় অনেক কিছু। আমাকে বলতে হয় না। আমার অবাক লাগে মাঝে মাঝে। এটা সে পারে, কারণ রাজ নারীকে সম্মান করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here