Home বিনোদন কিংবদন্তি শাবানাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন নিপুণ

কিংবদন্তি শাবানাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন নিপুণ

0
116

কিংবদন্তি চিত্রনায়িকা শাবানা কোটি দর্শকের হৃদয় জয় করেছেন। তিনি তরুণ প্রজন্মের তারকাদের আইডল। তবে এ প্রজন্মের শিল্পীরা কাছে থেকে শাবানাকে পায়নি। কারণ অনেক আগেই চিত্রজগত ছেড়ে বিদেশে পাড়ি জমান তিনি।

শাবানার পারিবারিক নাম আফরোজা সুলতানা রত্মা। ১৫ জুন এই কালজয়ী অভিনেত্রীর জন্মদিন। এদিনে তার ভক্ত অনুরাগী ও কাছের মানুষেরা তাকে স্মরণ করছেন শ্রদ্ধা আর ভালোবাসায়।

শাবানাকে জন্মদিনের শুভেচ্ছা দিলেন অভিনেত্রী নিপুণ আক্তারও। তিনি কিংবদন্তি অভিনেত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে তাকে শাশ্বত বাংলার গর্ব বলে উল্লেখ করেছেন।

নিপুণ তার ফেসবুকে শাবানার সঙ্গে একটি ছবি দিয়ে বলেন, ‘শা = শাশ্বত। বা = বাংলার আর না = নাজ (গর্ব)।’

নিপুণ আরও বলেন, ‘জননন্দিত অভিনেত্রী- একজন শাবানা। আমাদের প্রেরণাদায়িনী। লাবণ্যময়ী, কিংবদন্তি, মাতৃপ্রতিম। এই মহান শিল্পীর আজ শুভ জন্মদিনে আমাদের বিনম্র শ্রদ্ধা। আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু করছি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here