Home জাতীয় সিসিইউ থেকে কেবিনে খালেদা জিয়া

সিসিইউ থেকে কেবিনে খালেদা জিয়া

0
138
ফাইল ফটো

ঢাকা: টানা চারদিনেরও বেশি সময় রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন থাকার পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কেবিনে নেওয়া হয়েছে।

বুধবার (১৫ জুন) দুপুর ১টা ৫ মিনিটে তাকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয় বলে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান নিশ্চিত করেছেন।

এ বিষয়ে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. জাহিদ হোসেন বলেন, ‘ম্যাডামকে কিছুক্ষণ আগেই নেয়া হয়েছে কেবিনে। আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা রয়েছে। সেসব করে মেডিক্যাল বোর্ড সিদ্ধান্ত নেবে যে পরবর্তী করনীয় কি হবে।’

এর আগে হঠাৎ অসুস্থ বোধ করায় খালেদা জিয়াকে শুক্রবার রাত ৩টার দিকে এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়।

শনিবার দুপুরে খালেদা জিয়ার এনজিওগ্রাম হয়। এতে তার হার্টে কয়েকটি ব্লক ধরা পড়ে। ব্লকের একটিতে পরানো হয়েছে রিং।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here