তৃতীয় সন্তান বিষয়ে অবশেষে মুখ খুললেন ওমর সানী

মৌসুমীকে ডিস্টার্ব করায় ডিপজলের ছেলের বিয়েতে জায়েদ খানকে বড় মেরে বসেন ওমর সানী। জায়েদ খানও পিস্তল বের করে গুলি করতে চান বলে অভিযোগ উঠে। পরে জায়েদ খানের বিরুদ্ধে সুখের সংসার ভাঙার চেষ্টার অভিযোগ এনে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি বরাবর অভিযোগ করেন চিত্রনায়ক ওমর সানী।

অভিযোগের একদিন পরই এক অডিও বার্তার মাধ্যমে জায়েদ খানের বিরুদ্ধে ওমর সানীর আনা সব অভিযোগ অস্বীকার করেছেন চিত্রনায়কা মৌসুমী। এরপরই শুরু হয় আলোচনা সমালোচনা।

এরমধ্যেই সোমবার (১৩ জুন) ওমর সানীর সঙ্গে একজনের একটি কল রেকর্ড ছড়িয়ে পড়েছে সামাজিকমাধ্যমে। যেখানে সানীকে বলতে শোনা যায়, ‘আমাদের ফুটফুটে দুটি সন্তান আছে। আরও একটি সন্তান আসছে ইনশাআল্লাহ। আমাদের সুখের সংসার। আমি আল্লাহকে হাজির-নাজির সাক্ষি রেখে কথাগুলো বলছি।’

সেই কল রেকর্ডের সূত্র ধরে বলা হচ্ছে, ওমর সানি-মৌসুমীর সংসারে আসছে নতুন অতিথি!

এ বিষয়ে ওমর সানীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এটা উদ্ভট, বানেয়াট, নাউজুবিল্লাহ।’ তিনি জানান, ‘বিষয়টি গুজব। এডিট করে কথাটি ছড়ানো হচ্ছে।’

এই অভিনেতা আরও যোগ করেন, ‘যারা এটা করছেন তারা কেনো করছেন তারাই ভালো বলতে পারবেন। অনেক গণমাধ্যমকর্মীদের সঙ্গে কাল কথা হয়েছে। কে বা কারা এটা এভাবে এডিট করে ছড়িয়েছে সেটা জানিনা। তবে কাজটি ঠিক করেননি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *