জায়েদের নামে শিল্পী সমিতিতে অভিযোগ দিলেন ওমর সানি

জায়েদ খানের নামে শিল্পী সমিতিতে অভিযোগ দিয়েছেন বলে জানিয়েছেন ওমর সানি। রোববার রাতে ওমর সানি বলেন, ‘আমি এখন শিল্পী সমিতিতে আছি। কিছুক্ষণ আগে লিখিত অভিযোগ দিলাম।’

তবে অভিযোগের বিষয় সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তিনি।

জায়েদের নামে জিডি করার চিন্তা করছেন বলেও জানান ওমর সানি। তিনি বলেন, ‘এ ব্যাপারে এখনও ফাইনাল সিদ্ধান্ত নেইনি। ভাই-ব্রাদারেরা আছেন। দেখি তারা কী সমাধান করেন।’

ওমর সানী বলেন, ‘আমি সব সময় আমার যেকোনো সংকটে চলচ্চিত্রের মুরব্বিদের পরামর্শ নিই। তারা যা বলেন সেভাবে সবাইকে জানিয়ে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করব।’

এদিকে আজ রোববার দুপুরে নিজের ফেসবুকে দেওয়া পোস্টে ওমর সানী লিখেছেন, ‘আমি ততক্ষণ নীরব থাকি, যতক্ষণ না পর্যন্ত আমার আত্মসম্মানে আঘাত না লাগে।’

ঢাকাই সিনেমার অভিনেতা ডিপজলের ছেলের বিয়ের অনুষ্ঠানে ঝামেলায় জড়িয়েছিলেন চিত্রনায়ক ওমর সানি ও জায়েদ খান।

ওমর সানির দাবি, তিনি জায়েদকে চড় মেরেছেন। চড় খেয়ে জায়েদ পিস্তল বের করে তাকে গু’লি করার হুমকি দিয়েছেন।

অন্যদিকে জায়েদ খানের দাবি, তিনি চড় খাননি। সে সময় পিস্তলও ছিল না তার কাছে।

অভিনেতা বলছেন, তার লাইসেন্স করা পিস্তল আছে, তবে তিনি সেটি নিয়ে সবসময় ঘোরেন না।

শুক্রবার রাতের ওই ঘটনা নিয়ে রোববার সকালে অভিনেতা ডিপজল বলেন, ‘আমি চড়ও দেখি নাই, পিস্তলও দেখি নাই। আর ওখানে তো পিস্তল নিয়ে যাওয়ার সুযোগ নাই।’

এদিকে ঠিক কী নিয়ে এ ঝামেলার সূত্রপাত তা পরিষ্কার করে বলেনি কোনো পক্ষই। ওমর সানি শনিবার রাতে জায়েদ খানের উল্লেখ করে বলেন, ‘ওর সবখানে নাক গলাতে হবে কেন?’

বিভিন্ন সংবাদমাধ্যমের খবর, অভিনেত্রী মৌসুমীকে বিরক্ত করার জন্য তার স্বামী ওমর সানি চড়াও হন জায়েদের ওপর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *