Home জাতীয় নবীজীকে কটূক্তিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় ভারতকে ধন্যবাদ: তথ্যমন্ত্রী

নবীজীকে কটূক্তিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় ভারতকে ধন্যবাদ: তথ্যমন্ত্রী

0
124

নবীজীকে নিয়ে কটূক্তিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় ভারত সরকারকে ধন্যবাদ জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

শুক্রবার সন্ধ্যায় গাইবান্ধা পৌর শহীদ মিনার প্রাঙ্গণে জেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, রাসুল হযরত মুহাম্মদ (সা.) এর অবমাননা যেখানেই হোক, আমরা এর তীব্র নিন্দা জানাই। প্রতিবেশী দেশে যারা এ ধরনের বক্তব্য দিয়েছে, তাদের বিরুদ্ধে ভারত সরকার আইনগত ব্যবস্থা নিয়েছে, এ জন্য ভারত সরকারকে ধন্যবাদ।

একইসঙ্গে এ ধরনের ঘটনা নিয়ে অহেতুক বিভ্রান্তি বা উস্কানির বিরুদ্ধেও কঠোর ব্যবস্থার কথা বলেছেন সম্প্রচারমন্ত্রী। তিনি বলেন প্রকৃতপক্ষে কোনো ধর্মের অবমাননাই আমরা বরদাশত করি না এবং অন্য দেশের ঘটনা নিয়ে কেউ যদি এ দেশে বিশৃঙ্খলার অপচেষ্টা চালায়, সেটি কঠোর হস্তে দমন করা হবে।

মন্ত্রী বলেন, ‘আজ গাইবান্ধায় ইমাম-ওলামা পরিষদসহ কয়েকটি সংগঠনের মিছিল থেকে পৌর আওয়ামী লীগের সম্মেলন মঞ্চে হামলা-ভাঙচুর করা হয়েছে।’

‘সেই ইস্যুকে কেন্দ্র করে সম্মেলন মঞ্চে হামলা কেন? এটা যারা করেছে, তারা কোন ধরনের মুসলিম আমাদের জানা আছে। এ ন্যক্কারজনক ঘটনায় জড়িত কয়েকজন গ্রেপ্তার হয়েছে। বাকিদেরও দ্রুত গ্রেপ্তার করা হবে।’

পৌর আওয়ামী লীগের সভাপতি শাহ্ মাসুদ জাহাঙ্গীর কবিরের সভাপতিত্বে সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক, সদস্য সৈয়দ আব্দুল আউয়াল শামীম, সাবেক এমপি হোসনে আরা লুৎফা ডালিয়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here