Home বিনোদন বাবা-মাকে নিয়ে হজ করতে গেলেন নায়িকা সালওয়া

বাবা-মাকে নিয়ে হজ করতে গেলেন নায়িকা সালওয়া

0
142

পবিত্র হজ পালনের জন্য সৌদি আরব গেছেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ খ্যাত নায়িকা নিশাত নাওয়ার সালওয়া। বুধবার (৮ জুন) পবিত্র হজ্ব পালনের জন্য বাবা-মাকে সাথে নিয়ে দেশ ছাড়েন তিনি।

সৌদি আরব পৌঁছে আজ বৃহস্পতিবার (০৯ জুন) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বোরকা পরিহিত দুইটি ছবি শেয়ার করেছেন নায়িকা।

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮’ এর চূড়ান্ত প্রতিযোগিতায় প্রথম রানার্স আপ হয়েছিলেন নিশাত নাওয়ার সালওয়া। এরপর বেশ কিছু বিজ্ঞাপন এবং মিউজিক ভিডিওতেও দেখা গেছে তাকে।

গত নভেম্বরে তিনি সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারতে যান। এ সপ্তাহে হজ্বে যাবার কথা জানান নায়িকা।

সালওয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেন, ‘মহান আল্লাহর অশেষ রহমতে আমার বাবা-মা এবং আমি এই বছর পবিত্র হজ্ব পালন করতে যাচ্ছি। আল্লাহ আমাদের নেক আমল, দোয়া কবুল করুন এবং বিশ্বের সকল মানুষের কষ্ট লাঘব করুক।’

এরই মধ্যে নিশাত নাওয়ার সালওয়া বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন। সে তালিকায় রয়েছে ‘স্বপ্নে দেখা রাজকন্যা’, কিংবদন্তি প্রয়াত অভিনেত্রী কবরী পরিচালিত শেষ সিনেমা ‘এই তুমি সেই তুমি’। এ ছাড়া অভিনয় করেছেন ‘বীরত্ব’ ও ‘বুবুজান’ সিনেমা। সিনেমাগুলো এখন আছে মুক্তির অপেক্ষায়।

সিনেমা মুক্তির আগে নায়িকা হজে যাচ্ছেন, তাহলে কি অভিনয় ছাড়ছেন? সম্প্রতি এমন প্রশ্নে সালওয়ার জবাব, ‘অভিনয় কেন ছাড়ব? হজে যাচ্ছি। হজ পালন করে দেশে ফিরব। এরপর যেটা আমার পেশা, সেটা তো আমাকে করতেই হবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here