নয়নতারার বিয়েতে হাজির শাহরুখ খান

ভারতের দক্ষিণী সিনেমার পরিচালক বিগনেশ শিবানের সঙ্গে ‘লেডি সুপারস্টার’ নয়নতারার অর্ধযুগের প্রেম। সেই প্রেমকে পূর্ণতা দিতে বৃহস্পতিবার (৯ জুন) সাত পাকে বাঁধা পড়েছেন তারা।

তামিলনাড়ুর মহাবালিপুরমের এক বিলাসবহুল হোটেলে এই জুটির বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

জানা গেছে, এদিন মনিকার ডিজাইন করা পোশাকে বর-কনে সাজেন নয়নতারা ও বিগনেশ। শোবিজের অনেক তারকাই তাদের বিয়েতে যোগ দিয়েছেন।

এদিন সকাল সকাল সেই বিয়েতে হাজির হয়েছেন বলিউড বাদশা শাহরুখ খান।

শাহরুখের ম্যানেজার পূজা দাদলানি বৃহস্পতিবার সকালে তার ইনস্টাগ্রামে বিয়ের স্থান থেকে শাহরুখের দুটি ছবি পোস্ট করেছেন। ক্যাপশন লিখেছেন, ‘নয়নতারার বিশেষ দিনের জন্য।’

নির্মাতা অ্যাটলি কুমারের আগামী সিনেমা জওয়ান-এ শাহরুখের সঙ্গে রয়েছেন নতনতারা।

সকালে অ্যাটলিও শাহরুখের সঙ্গে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন। সেই ছবিতে শাহরুখের ম্যানেজার পূজাও রয়েছেন।

সেই ছবির ক্যাপশনে অ্যাটলি লেখেন, ‘প্রিয় নয়নতারা বিয়ের ডায়েরি।’

২০১৫ সালের শুরু থেকে নির্মাতা বিগনেশ শিবানের সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন নয়নতারা। গত বছর বাগদান হয়েছে তাদের।

এদিকে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বিয়ে নিয়ে বিগনেশ জানান, এটি পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের একটি অন্তরঙ্গ ইভেন্ট হতে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *