Home ফিচার বাজেট ব্রিফকেস হাতে সংসদে অর্থমন্ত্রী

বাজেট ব্রিফকেস হাতে সংসদে অর্থমন্ত্রী

0
127

ঢাকা: সংকট কাটিয়ে উন্নয়নে ফেরার বাজেট পেশ করতে সংসদে পৌঁছেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

তিনি বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে জাতীয় সংসদ ভবনে পৌঁছান বলে নিশ্চিত করেন অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা তৌহিদুল ইসলাম। লালরঙা ব্রিফকেস হাতে সংসদে ঢোকেন অর্থমন্ত্রী।

সংসদ অধিবেশন শুরু হবে বেলা ৩টায়। সেখানেই অর্থমন্ত্রী পেশ করবেন ২০২২-২৩ অর্থবছরের জন্য ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার নতুন বাজেট।

এটি দেশের ৫১তম এবং আওয়ামীলীগ নেতৃত্বাধীন সরকারের ২৩তম বাজেট। এটি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের চতুর্থ বাজেট।

আগামী অর্থবছরের বাজেটে সরকারের আয়ের সম্ভাব্য লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪ লাখ ৩৬ হাজার ২৭১ কোটি টাকা। ঘাটতি বাজেটের আকার ধরা হয়েছে ২ লাখ ৪১ হাজার ৭৯৩ কোটি টাকা।

অর্থমন্ত্রী এবার তার বাজেটের শিরোনাম দিয়েছেন ‘কোভিডের অভিঘাত পেরিয়ে উন্নয়নের ধারাবাহিকতায় প্রত্যাবর্তন’।

প্রস্তাবিত বাজেটে কর বাবদ আয় ধরা হচ্ছে ৩ লাখ ৮৮ হাজার কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ৭০ হাজার কোটি টাকা। এ ছাড়া রাজস্ব বোর্ড বহির্ভূত কর থেকে আয় করার লক্ষ্য নির্ধারণ করা হচ্ছে ১৮ হাজার কোটি টাকা। আর কর ছাড়া আয় ধরা হয়েছে ৪৫ হাজার কোটি টাকা।

বাজেটে করোনা মহামারিপরবর্তী অর্থনীতি মোকাবিলায় নানা ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। বাজেটে সংগত কারণেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কৃষিখাত, স্বাস্থ্য, মানবসম্পদ, কর্মসংস্থান ও শিক্ষাসহ বেশকিছু খাতকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here