Home বিনোদন বিশ্বকাপ কাছে পেয়ে উচ্ছ্বসিত তাহসান

বিশ্বকাপ কাছে পেয়ে উচ্ছ্বসিত তাহসান

0
115

আগামী নভেম্বরে মাঠে গড়াবে কাতার বিশ্বকাপ। তার প্রস্তুতি চলছে এখন। বিশ্বকাপকে সামনে রেখে ৫১টি দেশে ট্রফি ট্যুরের আয়োজন করেছে ফিফা। সেই টফি এবার এলো বাংলাদেশে। ৩৬ ঘণ্টার সফরে ট্রফিটি পুরো দেশ মাতিয়ে রাখবে বলে আশা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

বাংলাদেশ সময় সকাল সোয়া ১১টার পর সোনারঙা ট্রফিটি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। পরে এটি নিয়ে যাওয়া হয় ঢাকার হোটেল রেডিসনে। সেখানে শিরোপাটির পাশে দাঁড়িয়ে ছবি তোলেন অনেকে।

এ সময় অনন্যদের সঙ্গে ছিলেন দেশের জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান রহমান খান। তিনিও পরম আরাধ্য বিশ্বকাপ ফুটবল ট্রফিটির সঙ্গে ছবি তোলেন। বিশ্বকাপ কাছে পেয়ে তাহসান ছবিটি তোলেন ভি (বিজয়) চিহ্ন দেখিয়ে। তার মুখেও ছিল হাসি। বোঝাই যাচ্ছে মুহূর্তটি দারুণ উপভোগ করেছেন এই তারকা।

এরপর নিজের ফেসবুক পেজেও বিশ্বকাপের সঙ্গে তোলা ছবি আপলোড করেন তাহসান। বাংলাদেশে বিশ্বকাপের ট্রফির সঙ্গে এসেছেন ১৯৯৮ সালে ফ্রান্সকে বিশ্বকাপ জেতানো ফুটবলার ক্রিশ্চিয়ান কারেম্বু। তাহসানের সঙ্গে ছবিতে তাকেও দেখা গেছে।

নিজের ফেসবুক পেজে বিশ্বকাপের সঙ্গে তোলা ছবি আপলোড করে ক্যাপশনে তাহসান লেখেন, ‘ফিফা ওয়ার্ল্ডকাপ ট্রফি ট্যুর! আগামীকাল (৯ জুন) আর্মি স্টেডিয়ামে কোক স্টুডিও কনসার্টেও ট্রফিটি থাকবে। দেখা হচ্ছে সেখানে।’

জানা গেছে, ঢাকায় বিশ্বকাপ ফুটবল ট্রফিটি এসেছে পাকিস্তান থেকে। ট্রফিটি কোকাকোলার চার্টার্ড ফ্লাইটে এসেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here