Home আলোচিত সন্তানদের নিয়ে সমুদ্র বিলাসে সাকিব

সন্তানদের নিয়ে সমুদ্র বিলাসে সাকিব

0
165

এই কদিন আগে বাংলাদেশ টেস্ট দলের অধিনায়কের দায়িত্ব পেয়েছেন সাকিব আল হাসান। সামনে নতুন চ্যালেঞ্জ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ।

এই সিরিজের আগে পরিবারের সঙ্গে সময় কাটাতে এখন যুক্তরাষ্ট্রে আছেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। এই সুযোগে সন্তানদের নিয়ে সমুদ্রের পাড়ে যেতে ভুলেননি তিনি।

তিন সন্তানের সঙ্গে সমুদ্রের পাড়ে সাকিব, এমনই একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির।

সম্প্রতি তৃতীয় বার বাংলাদেশের টেস্ট দলের অধিনায়ক হয়েছেন সাকিব। তাকে দায়িত্ব দেওয়ার পর বিসিবি চেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়ার আগে একটি আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন হোক। অবশ্য কর্তার ইচ্ছায় কর্ম। সাকিবকে রাজি করাতে পারেনি বিসিবি। তাই সংবাদ সম্মেলনও হয়নি এবং নতুন দায়িত্বে বাঁহাতি এই অলরাউন্ডারের লক্ষ্য, উদ্দেশ্য, পরিকল্পনার কিছুই জানা যায়নি।

এদিকে সতীর্থদের সঙ্গে ক্যারিবিয়ান যাননি সাকিব। গত রবিবার রাতে অনেকটা চুপিসারে দেশ ছেড়েছেন তিনি। চলে গেছেন যুক্তরাষ্ট্রে। বিসিবি সূত্রে জানা গেছে, ১০ জুন দলের সঙ্গে যোগ দেওয়ার কথা তার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here