Home দেশের খবর ঢাকা গোপালপুরে স্কুল মাঠে গাঁজা বিক্রির সময় ১ জন আটক

গোপালপুরে স্কুল মাঠে গাঁজা বিক্রির সময় ১ জন আটক

0
186

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরে স্কুল মাঠে গাঁজা বিক্রয়ের সময় কালাম (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

রবিবার রাতে নগদা শিমলা ইউনিয়নের জামতৈল ৩১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে ২শ গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়। সে ওই গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে।

থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি জামতৈল ৩১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠে কতিপয় লোক মাদক দ্রব্য (গাঁজা) ক্রয়-বিক্রয় করিতেছে। আইনগত ব্যবস্থা নেয়ার জন্য ঘটনাস্থলে পৌঁছামাত্র দৌঁড়ে পালানোর চেষ্টাকালে কালামকে আটক করি। পরে তার হাতে থাকা বাজারের ব্যাগে পলিথিনে মোড়ানো প্রায় ৫হাজার টাকা মূল্যের ২শ গ্রাম গাঁজা জব্দ করি।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কালাম দীর্ঘ দিন যাবৎ গাঁজার ব্যবসা করে আসছে। সোমবার সকালে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতের মাধ্যমে টাঙ্গাইল জেল হাজতে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here