Home বিনোদন আমার ভিন্নধর্মী কাজ করতে ভালো লাগে: মাহি

আমার ভিন্নধর্মী কাজ করতে ভালো লাগে: মাহি

0
185

আসছে ঈদের জন্য বেশ ব্যস্ত সময় পার করছেন তরুণ অভিনেত্রী সামিরা খান মাহি। এখন ঢাকার অদূরে মাওয়াতে অবস্থান করছেন তিনি। সেখানে ‘ফুলবউ’ নামের একটি নাটকের শুটিং করছেন।

এখানে নাম ভূমিকায় দেখা মিলবে মাহির। তার বিপরীতে আছেন খায়রুল বাশার। নাটকটি পরিচালনা করছেন মাহমুদ দিদার।

আজ দ্বিতীয় দিনের শুটিং চলছে বলে জানালেন মাহি। আগামীকালও এর শুটিং হবে। নাটকটি চ্যানেল আইয়ের জন্য করা হচ্ছে।

এ বিষয়ে মাহি বলেন, একেবারেই অন্যরকম গল্পের একটি নাটক। চরিত্রের কারণে আমার সাজসজ্জা, মেকআপ সব কিছুতেই ভিন্নতা আনা হয়েছে।

তবে এটি চ্যালেঞ্জিং চরিত্র। ভিন্নধর্মী কাজ করতে আমার ভালো লাগে। এ কাজটিও উপভোগ করেই করছি। আশা করছি নাটকটি ভালো লাগবে সবার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here