Home দেশের খবর ঢাকা কালিয়াকৈর পৌর আওয়ামীলীগের উদ্যোগে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

কালিয়াকৈর পৌর আওয়ামীলীগের উদ্যোগে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

0
197

মোঃ দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈরে পৌর আওয়ামীলীগের ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে (৬ জুন) চন্দ্রা পৌর আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে মৌচাক ইউপি নির্বাচন নিয়ে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

এই সময় সভাপতিত্ব করেন, পৌর আওয়ামীলীগের সভাপতি সরকার মোশারফ হোসেন জয়, অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সিকদার জহিরুল ইসলাম জয়।

এইসময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আকবর আলী খান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মৌচাক ইউপি চেয়ারম্যান লোকমান হোসেন, পৌর শ্রমিক লীগের সভাপতি হারেস উজ্জামান খান, পৌর যুবলীগের সভাপতি আতাউর রহমান জয়, সাধারণ সম্পাদক সুমন রানা, পৌর কৃষক লীগের সভাপতি নুরুল ইসলাম সর্দার, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, মৌচাক ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাবিবুল্লাহ বেলালী,পৌর ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল বারেক, স্বপন সরকার, রুবেল পারভেজ, আসলাম সিকদারসহ, সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here